ছৌ নাচের তালে বিসর্জনের শোভাযাত্রা রায়গঞ্জে
শারদ শুভেচ্ছা জানাতে এক বর্নাঢ্য শোভাযাত্রার আয়োজন করল রায়গঞ্জ শহরের নতুন উকিলপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি।
শারদ শুভেচ্ছা জানাতে এক বর্নাঢ্য শোভাযাত্রার আয়োজন করল রায়গঞ্জ শহরের নতুন উকিলপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি। এবার তারা পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচের দল এবং আদিবাসী সম্প্রদায়ের মহিলাদের নৃত্যের তালে তালে শোভাযাত্রা করল রায়গঞ্জ শহর প্রদক্ষিণ করে।

নতুন উকিলপাড়ার সমস্ত মানুষ এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এবারের শোভাযাত্রায় অন্যতম আকর্ষণ ছিল পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ। শোভাযাত্রা রায়গঞ্জ শহরের রাজপথ পরিক্রমা করে ফিরে আসে নতুন উকিলপাড়ার পুজো মন্ডপে। এরপর শুরু হয় সিঁদুর খেলা।
উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের বাড়ি ও সার্বজনীন দুর্গোৎসব কমিটি গুলির প্রতিমা নিরঞ্জন চলছে। রায়গঞ্জের কুলিক নদীর দুটি ঘাটে মায়ের নিরঞ্জন চলছে। রায়গঞ্জ পুরসভা রায়গঞ্জের বন্দর শ্মশ্মানঘাট ও খরমুজাঘাটে প্রতিমা নিরঞ্জনের সুবন্দোবস্ত করেছে। দুটি ঘাটেই প্রতিমা নিরঞ্জনের জন্য প্রচুর ঘাট সহায়ক রাখা হয়েছে।
এই ঘাট সহায়কেরাই লরি থেকে প্রতিমা নামানো ও বিসর্জন দেওয়ার কাজ সম্পন্ন করছেন। এর ফলে সুষ্ঠুভাবে প্রতিমা নিরঞ্জন করা হচ্ছে। তেমনই দুর্ঘটনার আশঙ্কাও অনেক কমে গিয়েছে। এছাড়াও রায়গঞ্জ পুরসভার পক্ষ থেকে ঘাটে প্রতিমা নিরঞ্জন দেখতে আসা দর্শনার্থীদের প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থা ও অনুসন্ধান কেন্দ্র খোলা হয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications