দিল্লিতে বন্ধুকে তিন টুকরো করা যুবকের খোঁজে পুরুলিয়ায় পুলিশ

অভিযুক্ত বাদলের আসল নাম নাকি স্বপন সিং। সে পুরুলিয়ায় বাসিন্দা বলে পুলিশ জানতে পেরেছে। তার খোঁজে দিল্লি পুলিশের একটি দল পুরুলিয়া এসেছে।

দিল্লিতে বিপিন যোশী নামে এক যুবককে তাঁর বন্ধুর বাড়ির ফ্রিজে তিন টুকরো অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বেশ কয়েকদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। তল্লাশিতে নেমে অভিযুক্ত বাদল মন্ডলের বাড়ির দরজা ভেঙে ফ্রিজ থেকে দেহ উদ্ধার হয়। তবে ঘটনার পর থেকেই বাদল পলাতক।

দিল্লিতে বন্ধুকে তিন টুকরো করা যুবকের খোঁজে পুরুলিয়ায় পুলিশ

অভিযুক্ত বাদলের আসল নাম নাকি স্বপন সিং। সে পুরুলিয়ায় বাসিন্দা বলে পুলিশ জানতে পেরেছে। তার খোঁজে দিল্লি পুলিশের একটি দল পুরুলিয়া এসেছে। তার গ্রামের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হবে।

পুলিশ জানিয়েছে, বিপিনের সহকর্মী ছিল স্বপন। কাছের বন্ধুও ছিল। একটি বার কাম রেস্তরাঁয় কাজ করতেন বিপিন ও স্বপন। বিপিনের পরিবার উত্তরাখণ্ডে থাকে। এদিকে পুরুলিয়ায় নিজের স্ত্রী ও দুই সন্তানকে পাঠিয়ে দিয়েছিল স্বপন ওরফে বাদল। দুজনে একটি ঘর ভাড়া নিয়ে দিল্লিতে থাকত।

ঘটনার দিন রাতে স্বপনের বাড়িতে আসে বিপিন। মদের আসর বসে। তারপর থেকেই সম্ভবত নিখোঁজ ছিলেন বিপিন। বৃহস্পতিবার তাঁর মোবাইলে ফোন করে খোঁজ না পাওয়ায় তল্লাশি শুরু হয়। খোঁজ নিয়ে জানা যায় স্বপনও নিখোঁজ।

তবে শনিবার বিকেলে শাইদুলাজব এলাকায় স্বপনের বাড়ির ভিতর থেকে দুর্গন্ধ বের হতে থাকায় প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে অর্ধেক খোলা ফ্রিজের ভিতর থেকে টুকরো করে কাটা বিপিনের দেহ উদ্ধার করে। স্বপন এখনও পলাতক।

কী কারণে বিপিনকে খুন করল স্বপন, নাকি তার নিখোঁজ থাকার পিছনেও অন্য কোনও রহস্য রয়েছে তার সূত্র উদ্ধারেই পুলিশ পুরুলিয়ায় উপস্থিত হয়েছে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+