শিবরাত্রির রাতে রঙিন আলোয় যৌনকর্মীদের সঙ্গে উদ্দাম নাচ ওসির! রইল সেই সাহসী Video
শিবরাত্রির রাত। সবাই না খেয়ে এসে মন্দিরে মহাদেবের মাথায় জল ঢালছেন। আর সেই মন্দিরের পাশেই কিনা এমন অশ্লীল নাচের আসর। আর সেখানেই জিআরপির ওসির নাচ। যিনি কিনা রক্ষক তাঁরই এমন অবস্থায় নিন্দার ঝড়
Viral Video: Asansol: গত কয়েকদিন আগেই শিবরাত্রি গিয়েছে! আর সেই পুজোকে কেন্দ্র করেই মধ্যরাতে জলসার আয়োজন। রঙিন আলো সঙ্গে যৌন কর্মীদের অশ্লীল নাচ। আর সেই মঞ্চেই নাচতে দেখা গেল চিত্তরঞ্জনের জিআরপি ওসিকে। আর এরপরেই সেই নাচের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। আর তা সামনে আসার পরেই রীতিমত তোলপাড় আসানসোল রেল ডিভিশনলের চিত্তরঞ্জন এলাকা।
যদিও এই বিষয়ে একেবারে স্পিকটি নট অভিযুক্ত ওই ওসি। তবে শুধু ওসিই নন, আরও বেশ কয়েকজন জিআরপির তরফে ছিলেন বলে অভিযোগ এলাকার মানুষের। তবে শিবপুজোকে কেন্দ্র করে এমন নাচের অনুষ্ঠানের তীব্র নিন্দা জানিয়েছেন এলাকার মানুষজন।

ভিডিওতে হলুদ সোয়েটার, সাদা প্যান্ট পড়ে একটি ব্যক্তিকে দেখা যাচ্ছে
জানা যাচ্ছে, শিবরাত্রি উৎসবকে সামনে রেখে চিত্তরঞ্জন রেল স্টেশন সংলগ্ন এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর সেখানেই অশ্লীল নাচের অভিযোগ। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ভিডিওতে হলুদ সোয়েটার, সাদা প্যান্ট পড়ে একটি ব্যক্তিকে দেখা যাচ্ছে। তিনি আসলে চিত্তরঞ্জন থানার জিআরপির ওসি সুরেশ পাসোয়ান। আর তাঁকেই ঘিরে নাচ করছে দু'জন যৌনকর্মী। যদিও ওয়ান ইন্ডিয়া বাংলা এই ভিডিও'র সত্যতা যাচাই করেনি।

রীতিমত মঞ্চে মহিলাদের সঙ্গে কোমর দোলাচ্ছেন।
তবে ভিডিওতে দেখা যাচ্ছে ওই আধিকারিক রীতিমত মঞ্চে মহিলাদের সঙ্গে কোমর দোলাচ্ছেন। শুধু তাই নয়, পকেট থেকে কাড়ি কাড়ি টাকা বার করছেন ওই আধিকারিকরা। আর তা নাচ করতে থাকা মহিলার ব্লাউজে গুঁজে দিচ্ছেন। কখনও আবার দেখা যাচ্ছে ওই মহিলাদের হাতে টাকার গোছা। আঙুলের খাঁজে খাঁজে রয়েছে সেই টাকা। শুধু তাই নয় নাচতে দেখা গেছে চিত্তরঞ্জন রেল স্টেশনের বেশ কয়েকজন জিআরপি সহ ওসি সুরেশ পাসওয়ানকেও।

নিন্দার ঝড় উঠেছে দিকে দিকে
এই ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে দিকে দিকে। বিশেষ করে উচ্চপদস্থ পদে থাকা সত্ত্বেও ওই আধিকারিক কীভাবে ওই অশ্লীল নাচে অংশ নিলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শুধু তাই নয়, এক পুলিশ আধিকারিক যদি এভাবে নাচে অংশ নেন তাহলে সমাজের প্রতি কি বার্তা যাবে তা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। এমনকি বিজেপি-তৃণমূল একযোগে এই ঘটনার নিন্দা করেছে। তাঁদের স্পষ্ট বার্তা, এটা বাংলার সংস্কৃতি নয়।

আসানসোল রেল ডিভিশনের আওতায়
আসানসোল রেল ডিভিশনের আওতায় রয়েছে চিত্তরঞ্জন রেলস্টেশন। কিন্তু চিত্তরঞ্জন স্টেশনটি রয়েছে ঝাড়খণ্ডের মিহিজামের ওপর। তাই এখানকার জিআরপির দায়িত্বে রয়েছে ঝাড়খণ্ডের পুলিশ। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত ঝাড়খন্ড পুলিশের কেউ এ বিষয়ে মন্তব্য করেননি।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications