চিটফান্ড নিয়ে কলকাতায় মিছিল, দেখুন সেই ছবি
চিটফান্ড নিয়ে কলকাতায় মিছিল করল চিটফান্ড সাফারার্স ফোরাম। একটি মিছিল শিয়ালদহ থেকে শুরু হয়ে যায় রানি রাসমনি রোড পর্যন্ত। অপর মিছিলটি যায় হাওড়া থেকে রানি রাসমনি পর্যন্ত
চিটফান্ড নিয়ে কলকাতায় মিছিল করল চিটফান্ড সাফারার্স ফোরাম। একটি মিছিল শিয়ালদহ থেকে শুরু হয়ে যায় রানি রাসমনি রোড পর্যন্ত।
অপর মিছিলটি যায় হাওড়া থেকে রানি রাসমনি পর্যন্ত।


রাজ্যের প্রায় সব জেলা থেকে আসা প্রতারিতরা মিছিলে অংশ নেন। মিছিল শেষে সভায় বক্তব্য রাখেন সিপিএম রাজ্য় সম্পাদক সূর্যকান্ত মিশ্র, বিরোধী দলনেতা আব্দুল মান্নান, আইনজীবী বিকাশ ভট্টাচার্য, ফোরামের অপর নেতা অসীম চ্যাটার্জি, এবং অধ্যাপক দেবাশিস সরকার।


সমাজের গরিব মানুষ যাঁরা চিটফান্ডের দ্বারা প্রতারিত হয়েছেন, তাঁদের কাছে লড়াই জারি রাখার আহ্বান জানান বক্তারা। চিটফান্ড নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি ধীর গতিতে কাজ করছে বলেও অভিযোগ করেছেন বক্তারা। মঙ্গলবার হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে এনিয়ে ডেপুটেশনও দেওয়া হয়। সমাবেশে নারদা নিয়ে তদন্তে আরও গতি বাড়ানোরও দাবি ওঠে।

বিষয়টি নিয়ে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীর অবস্থানের কড়া সমালোচনা করা হয়। পুজোর পর বিষয়টি নিয়ে পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications