ঘন কুয়াশায় ঢাকা ডুয়ার্স, ঠান্ডায় জবুথবু বাসিন্দারা
আবারও ঘন কুয়াশায় ঢাকা পড়ল ডুয়ার্স। এছাড়া জাতীয় সড়কের রাস্তার দূরে থাকা কোনও কিছুই খালি চোখে দেখা যাচ্ছিল না। তাপমাত্রা কম থাকায় সমস্ত গাড়িকে লাইট জ্বালিয়ে চলতে হয়েছে। এককথায় ঠান্ডায় জবুথবু অবস্থা ডুয়ার্সবাসীরা।

অধিকাংশ লোকাল এবং দূরপাল্লার ট্রেনকে লাইট জ্বালিয়ে ধীরে গতিতে যেতে হচ্ছে এবং কুয়াশার জেরে অধিকাংশের ট্রেন সময় থেকে অনেকটাই দেরিতে চলেছে আজ। আলিপুরদুয়ারে এলাকা জুড়ে ঘন কুয়াশার চাদরে মোড়া গোটা ডুয়ার্স।
এদিন ডুয়ার্সে তাপমাত্রার পারদ অনেকটা নিম্নমুখী। ৫০ মিটার দূরত্বে ঘন কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছিল না। দৃশ্যমানতা অনেক কম থাকার কারণে সমস্ত গাড়ি ধীরে ধীরে চলছে। এমনকী ঘন কুয়াশার কারণে ডুয়ার্সের কালচিনি, হাসিমারা, মাদারিহাট, আলিপুরদুয়ার সর্বত্র এক চিত্র চোখে পড়েছে।












Click it and Unblock the Notifications