স্টেশনের ভবঘুরে শিশুদের হোমে নিয়ে এসে সুযোগ বুঝে বিক্রি করে দেওয়া হত!

স্টেশনের ভবঘুরে শিশুদের নিয়েও দত্তক ব্যবসা চালাত চন্দনা চক্রবর্তী- সোনালি মণ্ডলরা। জলপাইগুড়ির শিশু পাচারকাণ্ডে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সিআইডি তদন্তে।

জলপাইগুড়ি, ২৩ ফেব্রুয়ারি : স্টেশনের ভবঘুরে শিশুদের নিয়েও দত্তক ব্যবসা চালাত চন্দনা চক্রবর্তী- সোনালি মণ্ডলরা। জলপাইগুড়ির শিশু পাচারকাণ্ডে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সিআইডি তদন্তে। শুধু কুমারী মায়েরাই নন, স্টেশনে রাত কাটানোর ভবঘুরে শিশুদের মানুষ করার নামে 'আশ্রয়'-এ নিয়ে এসে সুযোগ বুঝে বিক্রি করে দেওয়া হত।[টার্গেট কুমারী মায়েরা, সন্তান ভূমিষ্ঠের আগেই বিক্রি হয়ে যেত চন্দনা চক্রবর্তীর 'আশ্রয়' থেকে!]

সিআইডি আধিকারিকরা জানতে পেরেছেন, চন্দনা চক্রবর্তী ও সোনালি মণ্ডল এজেন্ট ছড়িয়ে রেখেছিল এলাকার বড় বড় স্টেশনগুলিতে। তারপর তাল বুঝে মানুষ কররা নাম করে কিংবা পড়াশোনার নাম করে ভবঘুরে শিশুদের তুলে আনা হত হোমে। সেখানে কিছুদিন রেখে বিক্রি করে দেওয়া হত। পারিবারিকভাবেব দুর্বল এমন পরিবারও চন্দনা চক্রবর্তীদের টার্গেট ছিল।[জলপাইগুড়ি শিশু পাচারকাণ্ডে জেলা শিশু সুরক্ষা আধিকারিককে শোকজ জেলাশাসকের]

স্টেশনের ভবঘুরে শিশুদের হোমে নিয়ে এসে সুযোগ বুঝে বিক্রি করে দেওয়া হত!

সিআইডি নজরে বেশ কিছু এনজিও-ও উঠে এসেছে। সেই সব এনজিও-গুলিতে বেআইনি ক্রিয়াকলাপ চলত। নারী ও শিশু কল্যাণ দফতরে এই রিপোর্ট পাঠানো হচ্ছে। চন্দনা চক্রবর্তীদের 'আশ্রয়' হোমের মতো আরও যে সব এনজিও-র হোম রয়েছে, সেগুলিকে টার্গেট করেছে সিআইডি। তাঁদের ধারণা, এনজিওগুলির ভূমিকা সঠিক নেই।[চন্দনাদেবীকে নিয়ে পৃথক সংস্থা খুলে দত্তক ব্যবসা শুরু করতে চেয়েছিলেন বিজেপি নেত্রী!]

এদিকে জেলা শিশু সুরক্ষা আধিকারিক শোকজের জবাব দিয়েছেন। তাঁর কাজে গাফিলতির জেরেই জেলায় আন্তর্জাতিক পাতার চক্র বেড়েছে বলে অভিযোগ উঠেছিল। সেই হেতু জেলাশাসক তাঁকে শোকজ করেন। সেই শোকজের জবাবা দিলেন সাস্মিতাদেবী।[শিশুপাচারে সিআইডি নজরে বিজেপি নেত্রী জুহি চৌধুরী, রাজনৈতিক প্রতিহিংসা বলছেন দিলীপ]

আগের দিনই সিআইডি তদন্ত উঠে এসেছিল, চন্দনাদেবীর সফট টার্গেট ছিলেন গর্ভবতী কুমারী মায়েরা। তাঁদের হোমে রেখেই বাচ্চাদের প্রসব করিয়ে দত্তক ব্যবসা চালাতেন তিনি। সদ্যোজাত বিক্রি হয়ে যেত জন্মানোর আগেই। 'আশ্রয়' হোমে তল্লাশি চালিয়ে দুই কুমারী মাকে উদ্ধারও করেন সিআইডি আধিকারিকরা। তাঁদের সঙ্গে কথা বলে সিআইডি জানতে পারে এই চাঞ্চল্যকর তথ্য। এবার জেরায় উঠে এল স্টেশনের ভবঘুরে সন্তানদের নামও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+