পুলিসের উদ্যোগে তিন বছর পর নিখোঁজ ছেলেকে ফিরে পেল মা
হত দরিদ্র পরিবারের ঘরে যে হারিয়ে যাওয়া ছেলে আবার ফিরে আসবে সেটা স্বপ্ন বলেই মেনে নিয়েছিলেন হরিরামপুরের কোচপাড়ার বাসিন্দা। পেটের তাগিদে কিশোর ছেলেকে ভিন রাজ্যে কাজে পাঠিয়েছিলেন মা-বাবা।
হত দরিদ্র পরিবারের ঘরে যে হারিয়ে যাওয়া ছেলে আবার ফিরে আসবে সেটা স্বপ্ন বলেই মেনে নিয়েছিলেন হরিরামপুরের কোচপাড়ার বাসিন্দা। পেটের তাগিদে কিশোর ছেলেকে ভিন রাজ্যে কাজে পাঠিয়েছিলেন মা-বাবা। কিন্তু দীর্ঘদিন তার খোঁজ না পেয়ে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির দ্বারস্থ হয়েছিল পরিবার। এরপরই ওই কিশোরের খোঁজ খবর করতে শুরু করে দেয় পুলিস। পরিবারের পক্ষ থেকে হরিরামপুর থানায় একটি অভিযোগও করা হয়।

বছর তিনেক আগে ভিন রাজ্যে কাজের জন্য বাইরে গিয়েছিল ওই কিশোর। সেখান থেকে তাকে অপহরণ করা হয় বলে অভিযোগ।
অপহরনের খবর পেয়ে গ্রেফতার করা হয় ঠিকাদার ল্যংঠ বেসরাকে। তাকে জিজ্ঞাসাবাদ করার পর পুলিস জানতে পারে কিছু দিন আগে পাঞ্জাবের অমৃতসর নিয়ে যাওয়া হয়েছিল কিশোরকে ।
পুলিশ তৎপরতা সঙ্গে অমৃতসর থেকে ওই কিশোরকে উদ্ধার করে নিয়ে আসে। এরপর চাইল্ড ওয়েল ফেয়ার কমিটি কিশোরকে পরিবারের হাতে তুলে দেয়। পুজোর ঠিক আগে ছেলেকে ঘরে ফিরে পেয়ে খুশি পরিবারের লোকেরা












Click it and Unblock the Notifications