পুলিশের বাড়ির ভিতর থেকে চুরি হল শিশু ,তারপর যা হল
এবার পুলিশ কোয়র্টারের ভিতর থেকে খোদ পুলিশের সন্তানকেই চুরির ঘটনা ঘটে গেল। ঘটনা মুর্শিদাবাদের বহরমপুরের পুলিশ কোয়ার্টার পদ্মা হাউজিং -এর।
এবার পুলিশ কোয়র্টারের ভিতর থেকে খোদ পুলিশের সন্তানকেই চুরির ঘটনা ঘটে গেল। ঘটনা মুর্শিদাবাদের বহরমপুরের পুলিশ কোয়ার্টার পদ্মা হাউজিং -এর। সেখানে পুলিশ অফিসারের দুমাসের কন্যা সন্তানকে বাড়ির ভিতর থেকে চুরি করে নিয়ে যাওয়া হয় ।
পুলিশ অফিসার দুলাল চন্দ্র বিশ্বাসের স্ত্রী সান্ত্বনা বিশ্বাস , তাঁদের পুলিশ কোয়ার্টারর ঘরে বসে দু মাসের শিশুকে পরিচারিকার জিম্মায় রেখে , পাশের ঘরে যান। সেই ঘর থেকে বেরোতে গিয়ে তিনি বোঝেন, ঘরের দরজায় বাইরে থেকে শিকল দিয়ে আটকানো রয়েছে। এরকম অবস্থায় চিৎকার শুরু করেন সান্ত্বনা দেবী।

চিৎকার শুনে প্রতিবেশীরা এসে দরজা খুল দিলে , সান্ত্বনাদেবী দেখেন তাঁর মেয়ে সহ পরিচারিকা উধাও। শিশু চুরির অভিযোগ ওঠে পরিচারিকা জুঁইয়ের বিরুদ্ধে। এরপরই সোমবার দুপুরে এ থানা থেকে ও থানা, এ ফাঁড়ি থেকে ও ফাঁড়ি। ঘণ্টা তিনেকের মধ্যে রাস্তা থেকেই ধরা পড়ে যায় জুঁই দাস নামে ওই অভিযুক্ত পরিচারিকা। গ্রেফতার হয় জুঁই। জুঁইয়ের বাড়ি বহরমপুর লাগোয়া বলরামপুরে। বহরমপুরের ওসি জানান, ঘটনায় জড়িত সন্দেহে আরও এক জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।












Click it and Unblock the Notifications