বেপরোয়া বাইকের ধাক্কায় শিশুর মৃত্যু, জনতা-পুলিশ খণ্ডযুদ্ধে আক্রান্ত ২ সিভিক
বাইকের ধাক্কায় মৃত্যু হল বছর তিনেকের এক শিশুর। দুর্ঘটনায় ওই শিশু-মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল নদিয়ার তেহট্টে।
নদিয়া, ১৫ ফেব্রুয়ারি : বাইকের ধাক্কায় মৃত্যু হল বছর তিনেকের এক শিশুর। দুর্ঘটনায় ওই শিশু-মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল নদিয়ার তেহট্টে। পুলিশ জানিয়েছে, মৃত শিশুর নাম দীপঙ্কর বিশ্বাস। মৃত শিশুর পরিবারের হাতে আক্রান্ত হন দুই সিভিক ভলেন্টিয়ার। ঘাতক বাইকের চালক-সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে তেহট্টের পলাশিপাড়ায় বেপরোয়া গতিতে ছুটে আসা একটি বাইকের ধাক্কায় গুরুতর জখম হন দীপঙ্কর বিশ্বাস। ঘটনার পরই বাইক চালক জখম শিশউকে বাইকে চাপিয়ে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা ওই শিশুকে মৃত বলে ঘোষণা করে।

শিশুটির মৃত্যুর পরই স্থানীয়বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। ঘাতক বাইকের চালক সম্রাট মণ্ডলকে মারধর করে একটি ঘরে আটকে রাখা হয়। খবর পেয়ে রাতেই পুলিশ আসে ঘটনাস্থলে। পুলিশ সম্রাট মণ্ডলকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেধে যায় স্থানীয় জনতার।
এই সময় স্থানীয় জনতার হাতে আক্রান্ত হন দুই সিভিক পুলিশ রবীন্দ্রনাথ বিশ্বাস ও মনোজ মণ্ডল। দু'জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এই ঘটনায় গ্রেফতার করেছে তিনজনকে। সম্রাট-সহ ধৃত চারজনকে বুধবার আদালতে পেশ করা হয়।












Click it and Unblock the Notifications