সংঘাতে ইতি টানলেন স্বরাষ্ট্রসচিব, কেন্দ্রকে পাল্টা চিঠি রাজ্য সরকারের
সংঘাতে ইতি টানলেন স্বরাষ্ট্রসচিব, কেন্দ্রকে পাল্টা চিঠি রাজ্য সরকারের
কেন্দ্রীয় প্রতিনিধিদলকে বাধা দেওয়ার যাবতীয় অভিযোগ খন্ডন করে কেন্দ্রকে চিঠি পাঠালেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব রাজীব সিনহা। রাজ্য সরকার সহযোগিতা করছে না বলে একাধিক মহল থেকে যে অভিযোগ উঠতে শুরু করেছিল সেটা ঠিক নয় বলে চিঠিতে লিখেছেন স্বরাষ্ট্র সচিব। এই নিয়ে রাজ্য সরকারকে পাল্টা খোঁচা দিয়ে টুইট করেছেন রাজ্যপাল।

কেন্দ্রকে চিঠি রাজ্যের
রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দলকে সবরকম সহযোগিতা করা হচ্ছে। কেন্দ্রকে চিঠি দিয়ে যাবতীয় অভিযোগ ওড়ালেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব রাজীব সিনহা। তিনি কেন্দ্রকে চিঠি লিখে জানিয়েছেন রাজ্য সরকার কেন্দ্রীয় প্রতিনিধি দলকে সবরকম সহযোগিতা করছে। একাধিক জায়গায় ইতিমধ্যে পরিদর্শনও করেছে কেন্দ্রীয় প্রতিনিধিদল।

রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
এদিকে করোনা সংক্রামিত এলাকা পরিদর্শনে গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেছিলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। দলের প্রধান অপূর্ব চন্দ অভিযোগ করেছিলেন কোনও রকম সহযোগিতা করা হচ্ছে না তাঁদের। এই নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত চরমে উঠেছিল। শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে চিঠি পাঠানো হয় মুখ্যমন্ত্রীকে। তারপরেই সহযোগিতা শুরু হয়।

অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী
রাজ্যে করোনা পরিস্থিতি পরিদর্শে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানোর তীব্র বিরোধিতা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন। এই নিয়ে চরমে উঠেছিল কেন্দ্র রাজ্য সংঘাত।












Click it and Unblock the Notifications