উদ্বেগ বাড়িয়ে বাংলায় করোনায় মৃতের সংখ্যা বাড়ল, বৃদ্ধি পেল আক্রান্তের সংখ্যাও

উদ্বেগ বাড়িয়ে বাংলায় করোনায় মৃতের সংখ্যা বাড়ল, বৃদ্ধি পেল আক্রান্তের সংখ্যাও

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ল। বাড়ল মৃতের সংখ্যা। মঙ্গলবার রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা জানান, বর্তমানে রাজ্যে করোনা পজিটিভ রয়েছেন ২৭৪ জন। এদিন ২৯ জন করোনা আক্রান্ত বেড়েছে রাজ্যে। আরও তিনজনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে। এদিন কাউকে ডিসচার্জ করা হয়নি।

একনজরে করোনা পরিসংখ্যান

একনজরে করোনা পরিসংখ্যান

করোনা সংক্রমণে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হল ১৫। এখন পর্যন্তে রাজ্যের হিসেবে মোট আক্রান্তের সংখ্যা ৩৬২। তার মধ্যে করোনা পজিটিভ চিকিৎসাধীন রয়েছেন ২৭৪ জন, করোনা সংক্রমণে সারিয়ে ঘরে ফিরে গিয়েছিলেন ৭৩ জন। আর ১৫ জনের মৃত্যু হয়েছে এখন পর্যন্ত।

রাজীব সিনহা দিলেন পরিসংখ্যান

রাজীব সিনহা দিলেন পরিসংখ্যান

রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা এদিন বলেন, করোনা পরিস্থিতিতে পূর্ব মেদিনীপুরকে ফের রেড জোনে পাঠানো হয়েছে। ১১ মে-র পর কোনও পজিটিভ কেস ছিল না। ২ মে অর্থাৎ সোমবার ফের একটি পজিটিভ কেস আসায় রোড জোনে পাঠানো হয়েছে জেলাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে।

কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে

কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে

এদিন কেন্দ্রীয় দলের পর্যবেক্ষণ নিয়ে সংঘাত বজায় রয়েছে। মুখ্যসচিব জানান, আমি নিজে গিয়ে কথা বলেছি কেন্দ্রীয় দলের সঙ্গে। রাজ্যকে অন্ধকারে রেখে কেন্দ্রীয় দল এসেছে। তা সত্ত্বে আমরা রাজ্যে পরিদর্শনে সবুজ সংকেত দিয়েছি। একজন নোডাল অফিসারকেও তাঁর সঙ্গে পাঠিয়েছি আমরা।

কেন্দ্রীয় টিমকে অনুমতি

কেন্দ্রীয় টিমকে অনুমতি

কেন্দ্রীয় গাইড লাইন না মেনেই দুটি দল এলাকায় গিয়েছে বলেও তাঁর অভিযোগ। করোনা অধ্যুষিত জেলায় গিয়েছে বিএসএফ ও এসএসবিকে সঙ্গে নিয়ে। তাই আমরা বন্ধ করে দিয়েছিলাম পরিদর্শন। এদিন বৈঠকে ওঁরা এলাকায় ঘুরতে যাওয়ার অনুমতি চায়। সেই অনুমতি প্রদান করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+