মানুষের ইনডিসিপ্লিনড আচরণই চ্যালেঞ্জ! কেন্দ্রীয় দলের সফর নিয়ে প্রশ্ন মুখ্যসচিবের
করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্য কেন্দ্রীয় দলের সফরে অসন্তুষ্ট রাজ্য সরকার। নবান্নে চিঠি পৌঁছনোর আগেই রাজ্যে কেন্দ্রীয় দল পৌঁছে গিয়েছে বলেও অভিযোগ সরকারের।
করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্য কেন্দ্রীয় দলের সফরে অসন্তুষ্ট রাজ্য সরকার। নবান্নে চিঠি পৌঁছনোর আগেই রাজ্যে কেন্দ্রীয় দল পৌঁছে গিয়েছে বলেও অভিযোগ সরকারের। প্রসঙ্গত সোমবার বিকেলে কেন্দ্রীয় প্রতিনিধি দল নবান্নে গিয়ে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন।

চিঠি পাঠানোর আগেই টিম রাজ্যে, অভিযোগ মুখ্যসচিবের
মুখ্যসচিব রাজীব সিনহার অভিযোগ কেন্দ্রীয় সরকার রাজ্যকে চিঠি পাঠানোর আগেই রাজ্যে এসে গিয়েছে কেন্দ্রীয় দল। তিনি অভিযোগ করেন, বিএসএফ এবং এসএসবি নিয়ে প্রতিনিধিদল রাজ্যে ঘুরছে। কিন্তু রাজ্যকে জানানো হয়নি। প্রতিনিধিদলকে ডেকে পাঠানোর পরেই তারা নবান্নে এসেছে বলে জানিয়েছেন মুখ্যসচিব। তিনি বলেন, সরকার চিঠি পাওয়ার ১৫ মিনিটের মধ্যে কেন্দ্রীয় দল রাজ্যে এসে গিয়েছে।

টিম পাঠানোর যুক্তি নিয়ে প্রশ্ন
মুখ্যসচিব বাংলায় কেন্দ্রীয় দল পাছানোর যুক্তি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, দার্জিলিং ও কালিম্পং-এর অবস্থা এখন ভাল। তবু কেন ওখানে টিম পাঠানো হয়েছে, তা তিনি জানেন না। যেভাবে কেন্দ্রীয় দল এসে কাজ শুরু করে দিয়েছে, তা মেনে নেওয়া যাচ্ছেন না বলে জানিয়েছেন তিনি।

রাজ্যে ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৪ জন
রাজ্যে ২৪ ঘন্টায় ৫৪ জনের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। সাধারণ মানুষের কাছে মুখ্যসচিবের আবেদন, দয়া করে বাড়িতে থাকুন। তিনি বলেন, রাজ্যের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ অনেকেই ইনডিসিপ্লিনড আচরণ করছেন। সাধারণ মানুষকে এনিয়ে দায়িত্বশীল হওয়ার আহ্বান করেছেন তিনি।












Click it and Unblock the Notifications