করোনা বাড়ছে হু-হু করে, আর মাত্র কয়েক সপ্তাহ! মুখ্যসচিব শোনালেন ‘আশার বাণী’

প্রতিদিন হু হু করে বাড়ছে রাজ্যের করোনা সংক্রমণ। এরই মধ্যে শনিবার সাংবাদিক বৈঠক করে আশ্বাসের বাণী দিলেন মুখ্যসচিব রাজীব সিনহা। তিনি জানান, রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে।

প্রতিদিন হু হু করে বাড়ছে রাজ্যের করোনা সংক্রমণ। এরই মধ্যে শনিবার সাংবাদিক বৈঠক করে আশ্বাসের বাণী দিলেন মুখ্যসচিব রাজীব সিনহা। তিনি জানান, রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে। আগামী কয়েক সপ্তাহ একটু বাড়বে, তারপরই উন্নতি হবে রাজ্যের করোনা পরিস্থিতির। এতে আতঙ্কের কিছু নেই।

কয়েক সপ্তাহেই উন্নতি হবে করোনা পরিস্থিতির

কয়েক সপ্তাহেই উন্নতি হবে করোনা পরিস্থিতির

শনিবার রাজ্যের করোনা সংক্রমণ রেকর্ড বৃদ্ধি পেয়েছে। এদিন করোনা সংক্রমিত বাংলার প্রায় ২২০০ জন। তা সত্ত্বেও আশা দিয়েছেন মুখ্যসচিব, করোনা টেস্টিং বাড়ানোর জন্যই সংক্রমণের খবর বেশি আসছে। আগামী কয়েক সপ্তাহ একটু বাড়বে, তারপরই উন্নতি হবে পরিস্থিতির।

নিয়ন্ত্রণেই রয়েছে করোনা পরিস্থিতি

নিয়ন্ত্রণেই রয়েছে করোনা পরিস্থিতি

রাজ্যের নিয়ন্ত্রণেই রয়েছে সবকিছু। রাজ্য সরকার ইতিমধ্যে দুটি নতুন সেফ হোম করেছে। এই সেফ হোম নিয়েও অনেকে জল্পনা শুরু করেছিল। মানুষ ভেবেছিল পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে। কিন্তু আমাদের সেফ হোমের উদ্দেশ্য ইতিমধ্যে জানানো হয়েছে। যাঁদের বাড়িতে তাকার পরিস্থিতি নেই, তারা এই সেফ হোমে থাকতে পারবে।

৭২ শতাংশের শরীরে কোনও উপসর্গ নেই

৭২ শতাংশের শরীরে কোনও উপসর্গ নেই

তিনি আরও জানান, রাজ্যের যে ১৫ হাজার আক্রান্ত এখনও চিকিৎসাধীন, তাঁদের ৭২ শতাংশের শরীরে কোনও উপসর্গ নেই। মাত্র ৪.৫ শতাংশের অবস্থায় সঙ্কটজনক। সরকারি হাসপাতালে ১১ হাজার বেড রয়েছে। তার বাইরে রয়েছে সেফ হোম। মৃত্যু হারও অনেক কমছে বলে দাবি তাঁর। তিনি জানান রাজ্যে এখন মৃত্যু হার ২.৭ শতাংশ।

হু-এর স্বাস্থ্যবিধি মেনেই কাজ

হু-এর স্বাস্থ্যবিধি মেনেই কাজ

রাজীব সিনহা জানান, হু-এর স্বাস্থ্যবিধি মেনে আমরা কাজ করে চলেছি। হু জানিয়েছে ১০ লক্ষের মধ্যেো ১৪০ জনের নমুনা পরীক্ষার কথা, আমরা ইতিমধ্যে ১০ লক্ষে ১৪৪ জনের পরীক্ষা হচ্ছে। সে, এক সপ্তাহে কলকাতার বস্তিতে আক্রান্ত হয়েছেন ১৭৪ জন। আর ফ্ল্যাটগুলিতে আক্রান্ত হয়েছেন ১২০০ জন। আবাসন গুলিতে আক্রান্ত হয়েছেন প্রায় ১৪০০ জন।

বাংলার করোনা পরিসংখ্যান

বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ২১৯৮ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৩৮ হাজার ০১১ জন। এদিন ২১৯৮ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ২০৯ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০৭৬। এদিন মৃত্যু হয়েছে ২৭ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

এদিন রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৪০২০৯ জনের মধ্যে এই মুহূর্তে চিকিৎসাধীন ১৫৫৯৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ১২৮৬ জন। মোট করোনা মুক্ত হলেন ২৩ হাজার ৫৩৯ জন। সুস্থতার রেট হয়েছে ৫৮.৫৪ শতাংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+