করোনা 'বিস্ফোরণে' উদ্বেগ বাড়চ্ছে নবান্নের, জরুরি বৈঠকে আধিকারিকদের একাধিক নির্দেশ মুখ্যসচিবের

কলকাতা সহ গোটা রাজ্যেই ক্রমশ ছড়াচ্ছে সংক্রমণ। দ্বিতীয় ঢেউ আছড়ে পড়লেও যে ছবি সামনে আসেনি সেটাই আসছে। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা সংক্রমণ ২৪ হাজার। শুধু কলকাতাতেই প্রায় ৮ হাজার মানুষ আক্রান্ত। চিকিৎসকদের একাংশের মতে, থার্ড ও

কলকাতা সহ গোটা রাজ্যেই ক্রমশ ছড়াচ্ছে সংক্রমণ। দ্বিতীয় ঢেউ আছড়ে পড়লেও যে ছবি সামনে আসেনি সেটাই আসছে। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা সংক্রমণ ২৪ হাজার। শুধু কলকাতাতেই প্রায় ৮ হাজার মানুষ আক্রান্ত। চিকিৎসকদের একাংশের মতে, থার্ড ওয়েভ কার্যত কলকাতা তাণ্ডব চালিয়ে এবার বিভিন্ন জেলাতেও ছড়িয়ে পড়তে চলেছে।

 আধিকারিকদের নিয়ে নবান্নে জরুরি বৈঠক মুখ্যসচিবের

বুলেটিনে দেওয়া তথ্য অনুযায়ী প্রত্যেক জেলাতেই করোনা গ্রাফ উপরের দিকে উঠছে। এই অবস্থায় জরুরি বৈঠক করলেন মুখ্যসচিব হরেকৃষ্ণ হরিকৃষ্ণ দ্বিবেদী। এই পরিস্থিতিতে রীতিমত তাৎপর্যপূর্ণ এই বৈঠক।

জানা যাচ্ছে, সোমবার সন্ধ্যায় এই বৈঠক হয়। ভার্চুয়াল মাধ্যমে এই বৈঠক হয়। জরুরি এই বৈঠকে সমস্ত জেলার জেলাশাসক, স্বাস্থ্য আধিকারিক সহ উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। যেভাবে সংক্রমণ ক্রমশ বাড়ছে তাতে উদ্বেগ বাড়ছে নবান্নের। সেখানে দাঁড়িয়ে এই বৈঠকে একাধিক বিষয় উঠে আসে একাধিক বিষয়।

বিশেষ করে কলকাতায় চিকিৎসক, স্বাস্থ্য কর্মী থেকে শুরু করে প্রথম সারির করোনা যোদ্ধারা আক্রান্ত। কার্যত স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়ার মতো অবস্থা। একই ছবি কয়েকটি জেলাতেও। সেখানে দাঁড়িয়ে কি ব্যবস্থা তা নিয়ে জেলা আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন মুখ্যসচিব।

অন্যদিকে, আজ থেকে বুস্টার ডোজ দেওয়ার কাজ শুরু হয়েছে গোটা দেশে। করোনার এই সংক্রমণ রুখতে ভরসা ভ্যাকসিনই। সেখানে দাঁড়িয়ে কীভাবে এই কাজ হচ্ছে তা বিস্তারিত ভাবে খোঁজ নেন মুখ্যসচিব। একই সঙ্গে দ্রুত সেকেন্ড ভ্যাকসিন দেওয়ার কাজ শেষ করার নির্দেশ দেন তিনি। বিষয়টি সরজমিনে দেখার কথা বলেন জেলা আধিকারিকদের।

অন্যদিকে গত কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বলেন, যদি সংক্রমন বাড়ে তাহলে আরও কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে। কারণ আগামী ১৫টা দিন খুবই গুরুত্বপূর্ণ। ফলে গত ২৪ ঘন্টায় বাংলায় রেকর্ড সংক্রমণ হয়েছে। বাড়ছে উদ্বেগ। অনেকেই করোনা সংক্রান্ত নিয়ম মানছেন না। মাস্ক পড়াতে পুলিশকে রীতিমত লাঠিহাতে ছুটতে হচ্ছে। এই অবস্থায় এই বৈঠক।

জানা গিয়েছে, বৈঠকে মাস্ক নিয়ে জেলা প্রশাসনকে কড়া হতে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি যে জেলাগুলিতে সংক্রমণ বাড়ছে সেখানে কড়া বিধি পালনেরও নির্দেশ দেওয়া হয় এই বৈঠকে। প্রায় ঘন্টাখানেক ধরে চলে এই বৈঠক। এমনটাই নবান্ন সুত্রের খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+