করোনা সংক্রমণ আরও বাড়ল রাজ্যে, পরিসংখ্যান দিয়ে জানালেন রাজ্যের মুখ্যসচিব

করোনা সংক্রমণ আরও বাড়ল রাজ্যে, পরিসংখ্যান দিয়ে জানালেন রাজ্যের মুখ্যসচিব

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা আরও বাড়ল। তবে এদিন মৃতের সংখ্যা বাড়েনি। বুধবার রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা জানান, এদিন রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩৬ জন। এই মুহূর্তে রাজ্যে করোনা পজিটিভ চিকিৎসাধীন ৩০০। করোনা সংক্রমণমুক্ত হয়েছেন ৬ জন। এই নিয়ে করোনা সংক্রমণমুক্ত হলেন মোট ৭৯ জন।
এদিন মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়ে দেন, প্রতিদিনই পরীক্ষা হচ্ছে। যেমন এদিন পরীক্ষা হল ৮৮৫ জনের।

করোনা সংক্রমণ আরও বাড়ল রাজ্যে, পরিসংখ্যান দিয়ে জানালেন রাজ্যের মুখ্যসচিব

রাজ্যে এখন পর্যন্ত মোট পরীক্ষা হয়েছে ৭০৩৭ জনের। মালদহে যে ৮৫ জনের পরীক্ষা হয়েছিল, তাদের করোনা ভাইরাসের সংক্রমণ নেই। তাঁদের পরীক্ষা রিপোর্ট নেগেটিভ এসেছে।

মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে পর্যাপ্ত পরীক্ষা হচ্ছে। একদিনে ৮৮৫ জনের পরীক্ষা হচ্ছে। কেন্দ্র যা কিট দিয়েছিলেন, তা ফেরত নিয়ে চলে যাওয়া সত্ত্বেও। এই যে ব়্যাপিড টেস্ট কিট তুলে নেওয়া হল এটা কার দোষ? আইটিপিসিআরের নির্দেশে ত্রুটিপূর্ণ কিট তুলে নেওয়া হয়েছে। এখন কবে কিট পাঠাবে ঠিক নেই। তা বলে কিন্তু আমাদের টেস্ট থেমে নেই।

মমতার আরও অভিযোগ, পরীক্ষা করতে গেলে দুটি করে কিট লাগে, কেন্দ্র পাঠিয়েছিল একটি করে। ১৪ হাজার কিট প্রয়োজন, কেন্দ্র দিয়েছে মাত্র ২৫০০। তা সত্ত্বেও সমস্ত প্রতিকূলতা জয় করে বাংলায় পরীক্ষা হচ্ছে পর্যাপ্ত। ভয় পাওয়ার কিছু নেই। সব কিছুই নিয়ন্ত্রণে রয়েছে। শুধু বাংলাকে বদনাম করার চেষ্টা হচ্ছে। কাজের কাজ কিছু হচ্ছে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+