রাজ্যকে জানানোর আগেই কলকাতায় পা কেন্দ্রীয় দলের, কারণ জানতে নবান্নে তলব

রাজ্যকে জানানোর আগেই কলকাতায় পা কেন্দ্রীয় দলের, কারণ জানতে নবান্নে তলব

কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে উঠল লকডাউনের মধ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দলের পরিদর্শন নিয়ে। রাজ্যকে অন্ধকারে রেখেই বাংলায় এসেছে জোড়া কেন্দ্রীয় দল। সোমবার এই মর্মে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাও সমালোচনা করলেন কেন্দ্রের। তিনি অবিলম্বে কেন্দ্রের টিমকে নবান্নে তলব করেছেন। এরপরই নবান্নে আসেন কেন্দ্রের টিমের সদস্যরা।

জানানোর আগেই রাজ্যে কেন্দ্রীয় দল

জানানোর আগেই রাজ্যে কেন্দ্রীয় দল

মুখ্যসচিবের অভিযোগ, কেন্দ্রীয় দল আসার আগে রাজ্যকে কিছুই জানায়নি। একেবারে শেযমুহূর্তে ফোন করা হয়েছে রাজ্যকে। তার আগেই কেন্দ্রীয় দল এসে গিয়েছে রাজ্যে। একটি দল কলকাতায় এবং একটি দল জলপাইগুডিতে আছে। কেন্দ্রীয় গাইড লাইন না মেনেই দুটি দল এলাকায় গিয়েছে বলেও তাঁর অভিযোগ।

রাজ্যকে অন্ধকারে রেখে কেন কাজ হবে

রাজ্যকে অন্ধকারে রেখে কেন কাজ হবে

মুখ্যসচিবের অভিযোগ, রাজ্যকে অন্ধকারে রেখে কেন এই কাজ হবে। কেন রাজ্যের সঙ্গে আগে কোনও আলোচনা করা হবে না। কী কারণে এই টিম এসেছে, কার ভিত্তিতে তারা এলাকা চিহ্নিত করেছে, তা জানেই না রাজ্য। অভিযোগ, কেন্দ্রের টিম করোনা অধ্যুষিত জেলায় গিয়েছে বিএসএফ ও এসএসবিকে সঙ্গে নিয়ে।

লকডাউনে বিধিভঙ্গ অভিযোগ কেন্দ্রের

লকডাউনে বিধিভঙ্গ অভিযোগ কেন্দ্রের

কেন্দ্রের অভিযোগ রাজ্যে লকডাউনে বিধিভঙ্গ করা হচ্ছে। বেশ কিছু জেলায় বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে রাজ্য পরিদর্শনে আসার কথা জোড়া কেন্দ্রীয় দলের। একটি দল কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর পরিদর্শন করবে। অন্য একটি দল, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি পরিদর্শন করবে। সূত্রের খবর, প্রতিটি দলে ৫ জন করে সদস্য রয়েছেন।

কেন্দ্রের পর্যবেক্ষণের কারণ

কেন্দ্রের পর্যবেক্ষণের কারণ

লকডাউনে বিধিভঙ্গের জেরে রাজ্যে বিপদ বেড়েছে বলেও অভিযোগ তোলা হয়েছে। বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী এই দল গঠন করা হয়েছে বলে কেন্দ্রের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে। পর্যবেক্ষকরা জেলারগুলির বাস্তব চিত্র খতিয়ে দেখবেন বলে মুখ্যসচিবকে চিঠি দিয়ে জানায় কেন্দ্র। পর্যবেক্ষণের পর এই দল পরিস্থিতি বিচার করে রাজ্য সরকারকে প্রয়োজনীয় নির্দেশ দেবে।

মমতার টুইট বার্তা

এদিকে মুখ্যমন্ত্রী টুইট করে সাফ জানিয়ে দিয়েছেন, কেন কেন্দ্রীয় টিম এসেছে স্পষ্ট না করলে তাঁদেরকে এলাকায় ঘুরতে দেওয়া হবে না। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ট্যাগ করে বার্তা দিয়েছেন, আগে স্পষ্ট করুন কেন পাঠানো হয়েছে প্রতিনিধি দল। এই সিদ্ধা্ন্ত যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+