প্রস্তুতি সম্পূর্ণ, মুখ্যমন্ত্রীর হাতে আজ শুরু পাহাড়ের প্রথম শিল্প সম্মেলন

মঙ্গলবার থেকে দার্জিলিং-এর ম্যালে শুরু হচ্ছে দুদিনের শিল্প সম্মেলন। পাহাড়ে প্রথম বাণিজ্য সম্মেলনের আয়োজন সম্পূর্ণ। ঝোড়ো আবহাওয়ার কথা মাথায় রেখে জিটিএ-র তরফ থেকে এক হাজার ছাতা তৈরি রাখা হয়েছে।

সোমবার বিকেল ৩ টে নাগাদ বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে সেখানে স্বাগত জানাতে গিয়েছিলেন জিটিএ প্রধান বিনয় তামাং।

খারাপ আবহাওয়ার মধ্যেও পথে বেশ কিছু জায়গায় মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান স্থানীয়রা। দিদি সম্ভাষণে কনভয় থামিয়ে খাদা ও ফুল নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী হয়েছেন, ময়াঙ্ক জালান, সঞ্জয় বুধিয়া, রুদ্র চট্টোপাধ্যায়, উমেশ চৌধুরী-সহ আরও অনেকেই। বাগডোগরা থেকে মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী হয়েছেন, সিআইআই-এর শিলিগুড়ির প্রতিনিধিরাও।

শিল্প সম্মেলনে কলকাতা, শিলিগুড়ির শিল্পপতিরা ছাড়াও যোগ দেবেন স্থানীয় শিল্পোদ্যোগীরাও। কালিম্পং, কার্শিয়াং, মিরিকের ব্যবসায়ীরাও যোগ দেবেন সেখানে।

প্রাকৃতিক কারণে বড় শিল্পের সম্ভাবনা না থাকলেও, পর্যটন, তথ্য-প্রযুক্তি, চা, ফুল-ফল ভিত্তিক শিল্প যে দার্জিলিংকে ঘিরে সম্ভব, তা আর বলার অপেক্ষা রাখে না। মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী শিল্পপতিদের অনেকের মত এমনটাই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+