হঠাৎই বাতিল মুখ্যমন্ত্রীর পাহাড় সফর, তবে জেলা সফরের কর্মসূচি বহাল

সাগর যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেলার প্রস্তুতি খতিয়ে দেখতেই মুখ্যমন্ত্রী সাগর যাচ্ছেন বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু হয়েছে জেলা প্রশাসনে।

সাগর যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেলার প্রস্তুতি খতিয়ে দেখতেই মুখ্যমন্ত্রী সাগর যাচ্ছেন বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু হয়েছে জেলা প্রশাসনে। সূত্রের খবর, এই সময়ে পাহাড়ে যাওয়ার কথা থাকলেও, নিরাপত্তাজনিত কারণেই তা বাতিল করা হয়েছে।

হঠাৎই বাতিল মুখ্যমন্ত্রীর পাহাড় সফর, তবে জেলা সফরের কর্মসূচি বহাল

ফের দক্ষিণ ২৪ পরগনা সফরে মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, ২৭ ডিসেম্বর কাকদ্বীপে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। কাকদ্বীপ স্টেডিয়ামে সুন্দরবন ফুটবল কাপের সূচনাও করবেন তিনি। ২৬ ও ২৭ ডিসেম্বর সাগরে থাকার কথা রয়েছে তাঁর। ২৮ ডিসেম্বর সকালে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি কপিলমুনির আশ্রমেও যেতে পারেন তিনি। মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে সাগরদ্বীপ ও কাকদ্বীপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। তবে মুখ্যমন্ত্রী হেলিকপ্টার না হোভারক্রাফট, কিসে যাবেন, তা এখনও পরিষ্কার নয়।

হঠাৎই বাতিল মুখ্যমন্ত্রীর পাহাড় সফর, তবে জেলা সফরের কর্মসূচি বহাল

গঙ্গাসাগর মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৮ ডিসেম্বর নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে ছিলেন মুখ্যসচিব মলয় দে, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ছিলেন অন্য আধিকারিকরাও। ওইদিন ৫ পূণ্যার্থী পিছু ৫ লক্ষ টাকা করে বিমার ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী।

সূত্রের খবর, ২৭ ডিসেম্বর পাহাড়ে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। আন্তর্জাতিক পর্যটন উৎসবে যোগ দিতেই পাহাড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তজনিত কারণে সেই সফর বাতিল করতে হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+