প্রশাসক হিসেবে মমতা ব্যর্থ, ভাসান নিয়ে সরকারি নির্দেশিকার জেরে অভিযোগ মোদীর দলের

পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করতে চায় তৃণমূল। একাদশীর দিন বিসর্জন নিয়ে সরকারি নির্দেশিকার সমালোচনা করে এমনটাই অভিযোগ করল বিজেপি। একইসঙ্গে তাদের অভিযোগ প্রশাসক হিসেবে ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করতে চায় তৃণমূল। একাদশীর দিন বিসর্জন নিয়ে সরকারি নির্দেশিকার সমালোচনা করে এমনটাই অভিযোগ করল বিজেপি। একইসঙ্গে তাদের অভিযোগ প্রশাসক হিসেবে ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন, আদালতের চাপে দশমীর দিন বিসর্জনের সময় সন্ধে ছটা থেকে রাত দশটা পর্যন্ত করার সিদ্ধান্তও তুলে ধরেছেন বিজেপি নেতা সায়ন্তন বসু। আলোচনায় সংখ্যালঘু কর্মীদের জন্য জলপাইগুড়ির স্কুল শিক্ষাদফতরের দেওয়া নির্দেশনামার কথাও তুলে ধরেছেন তিনি। এক্ষেত্রে দুর্গাপুজোর ছুটি বাতিলের সমালোচনা করেছে বিজেপি।

প্রশাসক হিসেবে মমতা ব্যর্থ, ভাসান নিয়ে সরকারি নির্দেশিকার জেরে অভিযোগ মোদীর দলের

রাজ্যে ৩০ শতাংশ মুসলিম তাতেই একাদশীর দিন বিসর্জন করতে দিচ্ছেন না মুখ্যমন্ত্রী। যদি মুসলিম জনসংখ্যা ৫০ শতাংশ হয়ে যায়, তা হলে উনি কি দুর্গাপুজোই বন্ধ করে দেবেন, সেই প্রশ্নও তুলেছে বিজেপি। পুলিশ প্রশাসন সচেতন থাকলে একই জায়গা দিয়ে দুর্গাপুজোর ভাসান এবং মহরমের মিছিল চলতে পারে বলেও মন্তব্য করেছেন বিজেপি নেতা সায়ন্তন বসু। প্রশাসক হিসেবে মুখ্যমন্ত্রী ব্যর্থ বলেও অভিযোগ করেছে বিজেপি।

লখনৌতে অনেক মুসলিম বাস করে। সেখানে দুর্গাপুজোর সঙ্গে মহরমের তাজিয়া বের হলেও কোনও গণ্ডগোল হয় না বলেও মন্তব্য করেছে বিজেপি। উদাহরণ হিসেবে লখনৌ-এর সঙ্গে দিল্লি, মুম্বইয়ের কথাও তুলে ধরেছে বিজেপি। ওই সব জায়গায় দুই সম্প্রদায়ের অনুষ্ঠান একসঙ্গে কীভাবে মোকাবিলা করা হয়, সেই পাঠ নিতেও মুখ্যমন্ত্রী উপদেশ দিয়েছে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+