কুশমণ্ডির গণধর্ষিতার ওপর অত্যাচারে শিহরিত মমতা, প্রশাসনকে সব ধরনের সাহায্যের নির্দেশ
মালদহ মেডিকেল কলেজে ভর্তি নির্যাতিতা আদিবাসী তরুণীর সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক বৈঠক করতে উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী যান হাসপাতালে।
মালদহ মেডিকেল কলেজে ভর্তি নির্যাতিতা আদিবাসী তরুণীর সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক বৈঠক করতে উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী যান মালদহ মেডিকেলে।

হাসপাতালে নির্যাতিতার পাশে মিনিট পাঁচেক দাঁড়িয়ে ছিলেন মুখ্যমন্ত্রী। তবে যুবতীর অবস্থা সংকটজনক হওয়ায় তার সঙ্গে কথা বলার চেষ্টা করেননি মুখ্যমন্ত্রী। সোমবার অস্ত্রোপচার করা হলেও, তরুণী এখনও সংকটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। পরিস্থিতি স্থিতিশীল হতে অন্তত ৩৬ ঘণ্টা সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তরুণীকে সব রকমের সাহায্য করার নির্দেশ জেলার আধিকারিকদের দিয়েছেন মুখ্যমন্ত্রী।
দিন দুয়েক আগে দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডিতে ইছামতী সেতুর নিচ থেকে তরুণীকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। রক্তাক্ত অবস্থায় প্রায় ২৪ ঘন্টা একই জায়গায় ওই তরুণী পড়ে ছিলেন বলে অভিযোগ। গণ ধর্ষণের পর ওই তরুণীর যৌনাঙ্গে ধাতব বস্তু ঢুকিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ।
স্থানীয় কয়েকজন বাসিন্দা এবং পুলিশের চেষ্টায় তরুণীকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতাল হয়ে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
স্থানীয় সূত্রে খবর, আদিবাসী সম্প্রদায়ের ওই তরুণী মানসিক ভারসাম্যহীন। অত্যাচারে ঘটনায় এখনও পর্যন্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications