বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী, আজ ফুলকুসুমায়, কাল মুকুটমণিপুরে সভা

দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর জঙ্গলমহলের এই জেলায় পা দেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত জেলায় প্রশাসনিক বৈঠক সারা হয়ে যাওয়ার পর অবশেষে বাঁকুড়ার দিকে মুখ তুলে তাকাচ্ছেন তিনি।

কলকাতা ও বাঁকুড়া, ১৯ ডিসেম্বর : দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর এখনও জঙ্গলমহলের এই জেলায় পা দেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত জেলায় প্রশাসনিক বৈঠক সারা হয়ে যাওয়ার পর অবশেষে বাঁকুড়ার দিকে মুখ তুলে তাকালেন তিনি।

অভিযোগ ছিল, নির্বাচনে ভালো ফল না করতে পারায়, জেলা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই অভিযোগ মিথ্যা প্রমাণিত করে আজ জেলার বহু প্রকল্প উদ্বোধন ও শিলন্যাস করবেন মুখ্যমন্ত্রী। আবার জেলায় কল্পতরু হবেন তিনি। বুধবার পূর্ব মেদিনীপুর জেলায় তিনি প্রশাসনিক বৈঠক করবেন।

বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী, আজ ফুলকুসুমায়, কাল মুকুমণিপুরে সভা

রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আজ ২টোয় মমতা বন্দ্যোপাধ্যায় ফুলকুসুমায় সভা করবেন মুখ্যমন্ত্রী। এই সভা সেরেই তিনি রওনা দেবেন মুকুটমণিপুরের উদ্দেশে। মুকুটমণিপুরের কংসাবতী সেচ দফতরের বাংলোয় থাকবেন মুখ্যমন্ত্রী। আগামীকাল তাঁর প্রশাসনিক বৈঠক। মঙ্গলবার বারোঘুটুতে তিনি প্রশাসনিক বৈঠক করবেন। বাঁকুড়া জেলা প্রশাসনিক মহলে এই নিয়ে তৎপরতা তুঙ্গে।

প্রথমবার বাঁকু়ড়ার প্রশাসনিক বৈঠকের পর সরকারি জনসভায় তিনি ১৮৯টি প্রকল্পের শিলান্যাস করেছিলেন। সেই কাজগুলির অগ্রগতি কতদূর হয়েছে, তা পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী। তাই কাজের অগ্রগতি বিতার করে একটি রিপোর্ট তৈরি করা হয়েছে। এ থেকে এফ পর্যন্ত মার্ক করা হয়েছে। এফ মার্কা কাজের অর্থ কাজগুলি সম্পূর্ণ হয়ে গিয়েছে। আর এ মার্কা কাজগুলি একেবারে প্রাথমিক স্তরে রয়েছে।

এদিন মুখ্যমন্ত্রী খতিয়ে জানবেন, কেন অনেক কাজ শুরু করাই যায়নি। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, তালডাংরায় কলেজ নির্মাণ থেকে শুরু করে পিপিপি মডেলে শুশুনিয়া পাহাড়ে রোপওয়ে চালু, পানীয় জল প্রকল্প, রাজ্য সড়কে টোলপ্লাজা, ট্রার্ক টার্মিনাস প্রভৃতি প্রকল্পের কাজ শুরু হয়নি। যে কাজ সম্পূর্ণ হয়েছে, সেগুলি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। নতুন কিছু কাজের শিলান্যাসও হবে।

বিধায়ক তথা জেলা সভাপতি অরূপ চক্রবর্তী জানান, গত সাড়ে পাঁচ বছরে জেলায় প্রচুর উন্নয়ন হয়েছে। নোটের ধাক্কায় এখন বহু কাজ আটকে গিয়েছে বলে তাঁর অভিযোগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+