এই জয় মানুষের জয়, ৭ পুরসভা জয়ের পর আর কী বললেন মুখ্যমন্ত্রী
এই জয় মানুষের জয়, সাত পুরসভায় দলের জয় প্রসঙ্গে এমনটাই প্রতিক্রিয়া জানালেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জয়ের জন্য মানুষকে কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি
এই জয় মানুষের জয়, সাত পুরসভায় দলের জয় প্রসঙ্গে এমনটাই প্রতিক্রিয়া জানালেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জয়ের জন্য মানুষকে কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি।

০.১ শতাংশ ভোট পাওয়া বিরোধীদের কটাক্ষও করেছেন মুখ্যমন্ত্রী।

মুখ্য়মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে মানুষ সন্তুষ্ট। একইসঙ্গে মানুষের আস্থা দিন দিন আরও বাড়ছে বলে মন্তব্য করেছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। গণতন্ত্রে মানুষের অংশগ্রহণের মধ্যে দিয়ে তৃণমূল আবার মাথা তুলে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। তৃণমূলের তরফ থেকে জনগণকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।












Click it and Unblock the Notifications