পাহাড় সফরে মুখ্যমন্ত্রী! নতুন বিশ্ববিদ্যালয়কে ঘিরে উন্মাদনা

তিন দিনের সফরে সোমবার দার্জিলিং-এ পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সেখানে জিটিএ-র পর্যালোচনা বৈঠক রয়েছে।

তিন দিনের সফরে সোমবার দার্জিলিং-এ পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সেখানে জিটিএ-র পর্যালোচনা বৈঠক রয়েছে। মুখ্যমন্ত্রী ছাড়াও বৈঠকে উপস্থিত থাকবেন জিটিএ ও রাজ্য সরকারের আধিকারিকরা।

পাহাড় সফরে মুখ্যমন্ত্রী! নতুন বিশ্ববিদ্যালয়কে ঘিরে উন্মাদনা

জিটিএ এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনার কথা রয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস ছাড়াও শিক্ষক দিবসের অনুষ্ঠানের অংশ নেবেন মুখ্যমন্ত্রী।

তিনদিনের পাহাড় সফরে বুধবার মংপুতে রবীন্দ্র ভবনের কাছে নয়া বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। এই বিশ্ববিদ্যালয় ঘিরে পাহাড়বাসীর মধ্যে প্রবল উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। কেননা পাহাড়বাসীকে উচ্চশিক্ষার জন্য এতদিন সমতলে যেতে হত। পাহাড়ে ইংরেজি মাধ্যমের স্কুল থাকলেও বিশ্ববিদ্যালয় ছিল না। তা ছাড়া সমতলে পড়াশোনায় খরচের সঙ্গে সময়ও লাগত। বিশ্ববিদ্যালয় তৈরি হলে, সেই অসুবিধা মিটবে। পাহাড়বাসীর পড়াশোনার ক্ষেত্রে রাজ্য সরকারের সিদ্ধান্ত একটা ইতিবাচক পদক্ষেপ বলেই মনে করছেন জিটিএ-র চেয়ারম্যান বিনয় তামাং। বিশ্ববিদ্যালয়ের নাম দার্জিলিং বিশ্ববিদ্যালয় রাখার দাবিও উঠেছে।

নবান্ন সূত্রের খবর অনুযায়ী, বুধবার ম্যালেতে শিক্ষক দিবসের অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী।

৬ সেপ্টেম্বর কলকাতার ফেরার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+