দার্জিলিং-এ মুখ্যমন্ত্রীর শিল্প-সফর! তল্লাশিতে উদ্ধার রাইফেল, কার্তুজ

মুখ্যমন্ত্রীর পাহাড় সফরের আগেই দার্জিলিং থেকে উদ্ধার অস্ত্র। রবিবার গুরুং-এর দেহরক্ষীর লিম্বু বস্তির বাড়ি থেকে ৩ টি রাইফেল ও ২২ টি তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ।

মুখ্যমন্ত্রীর পাহাড় সফরের আগেই দার্জিলিং থেকে উদ্ধার অস্ত্র। রবিবার গুরুং-এর দেহরক্ষীর লিম্বু বস্তির বাড়ি থেকে ৩ টি রাইফেল ও ২২ টি তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ। সোমবার সন্ধে নামার আগেই পাহাড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। বিনিয়োগ টানতেই মুখ্যমন্ত্রীর এবারের পাহাড় যাত্রা।

দার্জিলিং-এ মুখ্যমন্ত্রীর শিল্প-সফর! তল্লাশিতে উদ্ধার রাইফেল, কার্তুজ

মঙ্গলবার দার্জিলিং-এর ম্যালে শুরু হচ্ছে দুদিনের শিল্প সম্মেলন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শিল্প সম্মেলনের উদ্বোধন করছেন। এই উপলক্ষে সোমবার সন্ধের আগেই পাহাড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সঙ্গে যাচ্ছেন সঞ্জীব গোয়েঙ্কা, হর্ষবর্ধন নেওটিয়া, সত্যম রায়চৌধুরীর মতো শিল্পপতিরা। মুখ্যমন্ত্রীকে দিয়েই পাহাড়ে শিল্প টানার ব্যাপারে আশাবাদী জিটিএ। যদিও প্রাকৃতিক কারণেই পাহাড়ে কোনও ভারী শিল্প হবে না। পর্যটন, ফুল-ফল নিয়ে ভাবনা রয়েছে সরকারি ও বেসরকারি তরফে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরের পরে মুখ্যমন্ত্রী পাহাড় থেকে নামবেন। আর শুক্রবার বিমানে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী সফর উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা যেমন জোরদার করা হয়েছে, ঠিক তেমনই সফর পথে লাগানো হয়েছে তোরণ ব্যানার।

মুখ্যমন্ত্রীর সফরের অঙ্গ হিসেবেই রবিবার বিকেলে দার্জিলিং-এর তাকভর এলাকায় তল্লাশি চালায়
পুলিশ। দলের নেতৃত্বে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অমরনাথ। দিন কয়েক আগে গ্রেফতার হওয়া গুরুং-এর গাড়ির চালককে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পাওয়া যায় রাইফেল কার্তুজ। পাহাড়ে ফের অশান্তি ছড়ানোর জন্য অস্ত্র ও কার্জুজ আনা হয়েছিল বলে মনে করছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+