মমতার এনুমারেশন ফর্ম না-ভরলেও চলবে! আর কারা কারা না করলেও হবে? জানুন সেই নিয়ম

এসআইআর (SIR) নিয়ে রাজ্য জুড়ে চলছে হইচই। ইতিমধ্যে রাজ্যে ৪ নভেম্বর থেকেই শুরু হয়ে গিয়েছে এসআইআর (SIR)-এর ফর্ম বিলি। একাধিক তৃণমূল নেতাও এই ফর্ম গ্রহণ করেছেন। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী এনুমারেশন ফর্ম না পূরণ করলেও চলবে! ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের ফর্ম পূরণ করার কোনও দরকার নাই। হ্যাঁ, নির্বাচন কমিশনের নিয়ম তো তাই বলছে।

-

গত বুধবারই বিএলও-রা ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে গিয়ে এনুমারেশন ফর্ম দিয়ে এলে মুখ্যমন্ত্রী জানান, বাংলার প্রত্যেকটা মানুষ যতক্ষণ না পর্যন্ত এই ফর্ম পূরণ করছেন, ততক্ষণ তিনি এই ফর্ম পূরণ করবেন না। তবে নির্বাচন কমিশনের নিয়ম বলছে যে, বাস্তবে মমতা যদি চান তাহলে এই ফর্ম পূরণ করতে পারেন আর যদি না চান তাহলে তাঁর এই ফর্ম পূরণ না করলেও চলবে। মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে এই বিষয়ে কোনও বাধ্যবাধকতা নেই। কারণ, মুখ্যমন্ত্রী হলেন 'চিহ্নিত ভোটার' বা মার্কড ইলেক্টর। নিয়ম অনুসারে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং কিছু গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদাধিকারীদের নাম অটোমেটিক ভোটার তালিকায় নথিভুক্ত করা থাকে। তাই তাঁদের আলাদা করে এনুমারেশন ফর্ম পূরণ করার কোনও প্রয়োজনীয়তা নেই।

গত বুধবার মমতার পরিবারে কতজন সদস্য, ওখানে কতজন ভোটার থাকেন, তা জেনে নিয়েই মোট চল্লিশটি ফর্ম তাঁর বাড়িতে দিয়ে এসেছিলেন বিএলও-রা। স্বাক্ষর করে এনুমারেশন ফর্মগুলি মুখ্যমন্ত্রী গ্রহণ করেছিলেন। কমিশন সূত্র জানিয়েছে, দেশের প্রধানমন্ত্রী (PM) এবং সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের জন্য এই একই নিয়ম প্রযোজ্য। তাঁদের নাম অটোমেটিক ঢুকে যায়। সেই কারণে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও সেই সুবিধা পাবেন।

গত মঙ্গলবারই 'এসআইআর আতঙ্কের' প্রতিবাদের জন্য মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন রেড রোড থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত তৃণমূল মিছিল করেছিল। একইসঙ্গে তারা এও হুঁশিয়ারি দিয়েছে যে, যদি একজন বৈধ ভোটারের নামও বাদ যায় তাহলে তার প্রতিবাদে তারা রাস্তায় নামবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+