কাজ করেনি জেলা, পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন মুখ্যমন্ত্রী

কাজ করতে পারেনি পুরুলিয়া জেলা প্রশাসন। তাই একরাশ ক্ষোভ উগরে দিয়ে মাঝপথেই প্রশাসনিক বৈঠক সেরে বেরিয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পুরুলিয়া, ৫ এপ্রিল : কাজ করতে পারেনি পুরুলিয়া জেলা প্রশাসন। তাই একরাশ ক্ষোভ উগরে দিয়ে মাঝপথেই প্রশাসনিক বৈঠক সেরে বেরিয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, সম্পূর্ণ নির্দেশিকা দেওয়া ছিল, কিন্তু কোনও কাজ করতে পারেনি জেলা। সরকার যা নির্দেশ দিয়েছিল তা পালন করা হয়নি। মুখ্যসচিবকে বিষয়টি দেখতে নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার পুরুলিয়া রবীন্দ্র ভবনে নির্দিষ্ট সময়েই প্রশাসনিক বৈঠক শুরু হয়। কিন্তু বৈঠকের মাঝপথেই বেরিয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনই বাঁকুড়া থেকে পুরুলিয়ায় এসে বিকেল পাঁচটা নাগাদ প্রশাসনিক বৈঠক শুরু করেন তিনি। কিন্তু চল্লিশ মিনিটের মধ্যেই তাঁর বেরিয়ে আসায় কৌতুহলের সৃষ্টি হয়। কী কারণে বেরিয়ে গেলেন তিনি?

কাজ করেনি জেলা, পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠক ছেড়ে বেরলেন মমতা

মুখ্যমন্ত্রী স্বয়ং সেই কৌতুহলের নিবৃত্তি ঘটান। বলেন, 'এই জেলায় কিছু কাজ হয়নি। মিড ডে মিল সেন্টার, আইসিডিএস সেন্টারে একশো দিনের প্রকল্প থেকে একজন করে কর্মী নিয়োগ করার নির্দেশ দিয়েছিলেন তিনি। সেই কাজ করা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এরকম অনেক নির্দেশই পালন করা হয়নি। মমতা বলেন, 'বিষয়টি নিয়ে আধিকারিকদের মারাত্মক গাফিলতি রয়েছে। এই কাজগুলি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমি এই জেলায় প্রশাসনিক বৈঠক করব না।'

প্রশাসনিক বৈঠক থেকে বেরিয়ে গেলেও জেলার শিল্পপতিদের সঙ্গে কথা হয়েছে বলে জানান তিনি। এই জেলার শিল্প সম্ভাবনা খুব ভালো বলে মন্তব্য করেন। জেলার জল সমস্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, 'জইকা প্রকল্পে জাপানের সাহায্য নিয়ে পানীয় জল প্রকল্পের কাজ চলছে। এই কাজ খুব ধীর গতিতে হচ্ছে। কাজে গতি আনার জন্য সংস্থাকে অনুরোধ করা হবে।'

এর আগে ১০০টিরও বেশি প্রশাসনিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। অনেক বৈঠকেই জেলা প্রশাসনিক আধিকারিকরা তিরষ্কৃত হয়েছেন। কিন্তু এর আগে মাঝপথে বৈঠক ছেড়ে বেরিয়ে যাওয়ার ঘটনা ঘটেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+