বিজেপিকে আটকাতে লকডাউন! করোনা নিয়ে রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী , বিস্ফোরক দিলীপ

বিজেপিকে আটকাতে লকডাউন! করোনা নিয়ে রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী , বিস্ফোরক দিলীপ

পাপ দূর করে দুষ্কৃতীদের শেষ করার জন্য এসেছিলেন শ্রীকৃষ্ণ। সেই পবিত্র দিনেই তিনি সামনে এসেছেন। তবে তারা পাপ শেষ করার জন্য লড়াই করছেন। তিন মাস ধরে চেষ্টা করেও সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী রাজনীতি করছেন বলেও অভিযোগ করেছেন দিলীপ ঘোষ।

সরকার ব্যর্থ, নেই ইচ্ছা শক্তি

সরকার ব্যর্থ, নেই ইচ্ছা শক্তি

করোনা মোকাবিলায় রাজ্য সরকার ব্যর্থ। এদিন উত্তর দিনাজপুরে সাংবাদিক সম্মেলনে এমনটাই মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তাদের ইচ্ছাশক্তি কম আছে। যেসব রাজ্যে আগে বেশি সংক্রমণ ছিল, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেরেছে। যদিও পশ্চিমবঙ্গ সরকার তা পারেনি বলে মন্তব্য করেছেন তিনি। আর বাংলায় সংক্রমণ আগে কম থাকলেও এখনও নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

সঠিকভাবে হয়নি লকডাউন

সঠিকভাবে হয়নি লকডাউন

রাজ্যে লকডাউন সঠিকভাবে লাগু হয়নি। এদিন এই অভিযোগও তুলেছেন দিলীপ ঘোষ। এর আগে বিশেষ বিশেষ এলাকায় লকডাউন লাগু না করার অভিযোগ করেছিলেন দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ ছিল লকডাউন ঘোষণা করা হলেও কোনও এলাকায় তা কড়াভাবে প্রয়োগ করা হয়েছে, আর কোনও এলাকায় তা শিথিল থেকেছে।

লকডাউন হচ্ছে বিজেপিকে আটকাতে

লকডাউন হচ্ছে বিজেপিকে আটকাতে

দিলীপ ঘোষের অভিযোগ, এখন যে লকডাউন করা হচ্ছে, তা বিজেপিকে আটকাতে করা হচ্ছে। করোনাকে আটকাতে তা করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি। সাধারণ মানুষের ক্ষোভ বিক্ষোভ বন্ধ করতেই লকডাউন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। বিষয়টিকে রাজনৈতিক সিদ্ধান্ত বলেও অভিযোগ করেছেন তিনি।

কেন্দ্রের সঙ্গে অসহযোগিতার অভিযোগ

কেন্দ্রের সঙ্গে অসহযোগিতার অভিযোগ

দিলীপ ঘোষের অভিযোগ, যখন কেন্দ্রীয় টিম পাঠানো হয়েছে, তখন হয় সহযোগিতা করেনি এই সরকার, নতুবা বিরোধিতা করেছে তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+