বাঁকুড়ার খাতড়ার সভায় মুখ্যমন্ত্রীর মুখে আফরাজুল কাণ্ড, বিরোধীদের আর কী বললেন তিনি
বাঁকুড়ার খাতড়ার সরকারি সভা থেকে আফরাজুল কাণ্ড নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় কাউকে পুড়িয়া মারা হয় না বলেন মন্তব্য করে তিনি বলেন বাংলায় সব রাজ্যের মানুষ থাকতে পারেন।
বাঁকুড়ার খাতড়ার সরকারি সভা থেকে আফরাজুল কাণ্ড নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় কাউকে পুড়িয়া মারা হয় না বলেন মন্তব্য করে তিনি বলেন বাংলায় সব রাজ্যের মানুষ থাকতে পারেন।

বাঁকুড়ার খাতড়ায় প্রশাসনিক বৈঠকের পর সরকারি সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর অভিযোগ রাজ্যের উন্নয়ন নিয়ে একদন লোক মিথ্যা, কুৎসা, অপপ্রচার চালাচ্ছে। মুখ্যমন্ত্রী চক্রান্তেরও অভিযোগ করেন।
গতদুদিনের মতো এদিনও মুখ্যমন্ত্রী বলেন, আগে জঙ্গলমহলের মানুষ পিঁপড়ের ডিম খেয়ে থাকত। এখন ২ টাকা কেজি দরে চাল পায়। তাঁর সরকার ৬ বছর ধরে উন্নয়নের সঙ্গী বলে দাবি করে, মুখ্যমন্ত্রীর অভিযোগ, বাম শাসনের ৩৪ বছরে আদিবাসীদের উন্নয়ন হয়নি।
রাজ্যে অন্তঃসত্ত্বাদের জন্য ১০০০ টি মাতৃযান দেওয়ার কথা জানিয়ে, মুখ্যমন্ত্রী জানান, বাঁকুড়া জেলার জন্য বরাদ্দ করা মাতৃযানের সংখ্যা ৩২ টি। সভা থেকে মুখ্যমন্ত্রী মানুষকে স্মরণ করিয়ে দেন বাঁকুড়ায় ৪ টি মাল্টিসুপার হাসপাতাল হয়েছে। হাসপাতাল কিংবা স্বাস্থ্য কেন্দ্র থেকে মানুষ বিনে পয়সায় ওষুধ পায় বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
জেলায় ৬ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, জেলার জন্য ১১০০ কোটির জল প্রকল্পের কাজ শুরু হয়ে গিয়েছে। আরও ১২০০ কোটির টেন্ডার ডাকা হয়েছে। অন্যদিনের মতো এদিনের সভা থেকেও মুখ্যমন্ত্রী বলেন, কৃষিজমির খাজনা পুরোপুরি মকুব করে দেওয়া হয়েছে। জেলার গরিব মানুষকে লক্ষ লক্ষ হাস-মুরগির ছানা দেওয়া হয়েছে বলে সমাবেশে দাবি করেছেন মুখ্যমন্ত্রী।
সারা রাজ্যে ইতিমধ্যেই ৯০ লক্ষ সাইকেল বিলির কথাও এদিনের সভা থেকে ফের একবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সাম্প্রতিক বন্যায় যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁদের সবাইকেই সাহায্য করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এরজন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের কথা জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications