মুর্শিদাবাদে বাস দুর্ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা, ঘটনাস্থলের পথে মুখ্যমন্ত্রী

মুর্শিদাবাদের দৌলতাবাদে বাস দুর্ঘটনায় নিহত ও আহতদের ক্ষতিপূরণের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আহতদের ক্ষেত্রে ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা এবং নিহতদের ক্ষেত্রে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

মুর্শিদাবাদের দৌলতাবাদে বাস দুর্ঘটনায় নিহত ও আহতদের ক্ষতিপূরণের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আহতদের ক্ষেত্রে ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা এবং নিহতদের ক্ষেত্রে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

বাস দুর্ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা, ঘটনাস্থলের পথে মুখ্যমন্ত্রী

নবান্নের কর্মসূচিতে কাটছাঁট করে মুর্শিদাবাদের পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকারের এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নিজেই সেই কথা জানিয়েদেন। প্রয়োজনীয় ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার সকাল সাড়ে সাতটায় মুর্শিদাবাদের দৌলতাবাদে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। করিমপুর থেকে মালদহগামী সরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নলিনী বাস্কে সেতু থেকে পড়ে যায় খালে। বাসটি খালের পাঁকে আটকে যাওয়ায় প্রাথমিকভাবে উদ্ধার কাজে বেগ পেতে হয় প্রশাসনকে।

প্রশাসনের তরফে উদ্ধার কাজ দেরিতে শুরু করা হয়েছে এই অভিযোগে ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। সরকারি গাড়িতে আগুন লাগানো হয়। লাঠি ও শূন্যে গুলি চালিয়ে পরিস্থিতি স্বাভাবিকের পথে আনতে চেষ্টা করে প্রশাসন।

সকালে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পরিবহণমন্ত্রীকে ঘটনাস্থলে যেতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে মুখ্যসচিব, পরিবহণ সচিবের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুর্ঘটনার ভয়াবহতার কথা বিবেচনা করে নিজেই ঘটনাস্থলে যাওয়ার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী। নেতাজি ইন্দোর স্টেডিয়ামে সরকারি অনুষ্ঠানে সেই কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে আহত ও নিহতদের জন্য ক্ষতিপূরণের কথাও ঘোষণা করেছেন তিনি। আহতদের ক্ষেত্রে ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা এবং নিহতদের ক্ষেত্রে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন পরিবহণ সচিব।

দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পরিবহণ দফতর এবং পুলিশকে ঘটনার তদন্ত করতে বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+