উত্তরবঙ্গের আকাশে রাফাল, মৌলবাদীদের নজরে 'চিকেনস নেক'! কতটা সুরক্ষিত শিলিগুড়ি? উদ্বেগে বিধায়ক
Chicken's Neck Security: কাশ্মীরে পর্যটকদের উপর হামলার পরপর পাকিস্তানকে নিয়ে কড়া মনোভাব গ্রহণ করেছে কেন্দ্র সরকার। পাকিস্তানের সঙ্গে ইতিমধ্যে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করেছে দিল্লির নরেন্দ্র মোদী সরকার। অন্যদিকে নিরাপত্তার তাগিদে দেশের প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কোনভাবে যাতে জঙ্গিরা এই দেশে থেকে দেশের ক্ষতি করতে না পারে তার জন্য সজাগ থাকতে বলা হয়েছে।
অন্যদিকে সংস্শ্লিষ্ট রাজ্যের মধ্যে কোনও পাকিস্তান নাগরিক না লুকিয়ে থাকতে পারে সে বিষয়েও কড়া বার্তা দেওয়া হয়েছে শাহের তরফে। সংশ্লিষ্ট ওই বৈঠকে বাংলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক বিশেষ করে সতর্ক করে। বিশেষ করে সীমান্ত এলাকা অন্যদিকে 'চিকেনস নেক' (Chicken's Neck Security) একটা বড় কারণ।

অন্যদিকে দেশের মধ্যে থেকে কেউ যদি নরম মনোভাব দেখিয়ে প্রকাশ্যে পাকিস্তানের বিরুদ্ধে সমর্থনে নামে তার বিরুদ্ধেও কড়া পদক্ষেপে গ্রহণ করার উদ্যোগী হয়েছে কেন্দ্র সরকার। এই অবস্থায় শহর শিলিগুড়ির নিরাপত্তা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হলো শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ, পুর নিগমের বিরোধী দলনেতা অমিত জৈন।
স্পর্শকাতর 'শিলিগুড়ি করিডর' অর্থাৎ 'চিকেনস নেকে'র মধ্যেই পড়ে শিলিগুড়ি। আর সেখানের নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। গত কয়েকমাসে একাধিকবার বাংলাদেশি মৌলবাদীদের মুখেও শোনা গিয়েছে 'চিকেনস নেক' দখলের কথা। এমনকী চিনে দাঁড়িয়ে খোদ বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের মুখেও শোনা গিয়েছে এই এলাকার যা অবশ্য ভালো ভাবে নেয়নি ভারত।
এই অবস্থায় সেই শহরের নিরাপত্তা নিয়ে বিশেষ উদ্বেগ শিলিগুড়ির বিজেপি বিধায়কের। শংকর ঘোষ জানান, গুরুত্বপূর্ণ এই শহরে নিরাপত্তা কোন পরিস্থিতিতে রয়েছে তা অবিলম্বে প্রশাসনে দেখা উচিত, যাতে কেও কোনরকম নাশকতামূল কাজ এই শহরে সংগঠিত না করতে পারে। এই বিষয়ে আগামী ৭ দিনের মধ্যে সমস্থ তথ্য সংগ্রহের আবেদন জানান প্রশাসনের কাছে তাঁরা, সঠিক তথ্য না জানাতে পারলে এই দাবিতে রাস্তায় নেমে আন্দোলন সংগঠিত করবেন বলে জানান তিনি।
Chicken's Neck Security: বিশেষ মহড়া চালাচ্ছে বায়ুসেনা
জানা যাচ্ছে, ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যেই উত্তরবঙ্গের আকাশেও উড়ছে রাফাল। জানা গিয়েছে, হাসিমারা এয়ারবেস থেকে গত কয়েকদিন আগেই মহ|ড়া চালায় রাফাল। অন্যদিকে মাসখানেক আগে তিস্তার পাড়ে বিশেষ মহড়া চলে ভারতীয় সেনারও। সেখানে দাঁড়িয়ে বিজেপি বিধায়কের এহেন হুমকি প্রাসঙ্গিক বলছেন সামরিক বিশ্লেষকরা।












Click it and Unblock the Notifications