শিশু ও যক্ষা রোগীদের সুষম আহারের জন্য মুরগির বাচ্চা বিতরণ ইটাহারে
অপুষ্টির হাত থেকে মা ও শিশুকে রক্ষা করে ডিম। এই সুষম আহার যাতে সকলের কাছে সুলভো পৌঁছে যায় সেকারণে উত্তর দিনাজপুরে ব্লক প্রাণি সম্পদ দফতর ও শিশু বিকাশ প্রকল্প দফতরের পক্ষ থেকে মরগির ছানা বিতরণ করা হল।

ইটাহার ব্লক অফিস থেকে শিশুর মায়েদের হাতে এবং যক্ষা রোগীদের হাতে মুরগির ছানা তুলে দেওয়া হয়। ইটাহার ব্লকের বিডিও আবদুল আনসারি এবং প্রাণি সম্পদ বিকাশ আধিকারিক চন্দন গঙ্গোপাধ্যায় ও ব্লক শিশু বিকাশ প্রকল্পের আধিকারিক সঞ্জয় চক্রবর্তীর উদ্যোগেই এই কর্মসূচি বলে জানা গিয়েছে।
এই মুরগির ছানা তাঁদের অর্থেরও সংস্থান করবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। ১২ জন মা এবং ১৭ জন যক্ষা রোগীর হাতে ১০টি করে মুরগির ছানা তুলে দেওয়া হয়। এতে আর্থিক দিক থেকেও স্বনির্ভর হবে পরিবারগুলি। একই সঙ্গে মুরগির ডিম খেয়ে সুষম আহার পাবেন তাঁরা।

Click it and Unblock the Notifications