মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবে জঙ্গলমহল, একুশের আগে কথা দিলেন ছত্রধর
মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবে জঙ্গলমহল, একুশের আগে কথা দিলেন ছত্রধর
অধিকারীদের ছাড়াই মেদিনীপুরে সফল সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভায় শুভেন্দু অধিকারী না থাকলেও ছিলেন জঙ্গলমহলের জনসাধারণের কমিটির নেতা নামে প্রসিদ্ধ ছত্রধর মাহাতো। তিনি আশ্বস্ত করলেন, জঙ্গলমহলের মানুষ ২০২১-এর বিধানসভা নির্বাচনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকবেন।

সকল মানুষকে নিয়ে চলার বার্তা তৃণমূলের
সোমবার মেদিনীপুরে সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন সকলকে একসঙ্গে নিয়ে চলার। অধিকারীরা তাঁর সভায় না থাকলেও, তিনি বার্তা দিয়েছেন- তৃণমূল অধিকারী-ব্যানার্জিদের সংসার। সেইসঙ্গে তিনি জানিয়েছেন ভোটের আগে কোনও বার্গেনিং তিনি মানবেন না। রাজ্যের সকল স্তরের সকল মানুষকে নিয়ে চলার বার্তা দিয়েছেন তিনি।

জঙ্গলমহলের মানুষ তৃণমূলের সঙ্গেই থাকবে
মমতার সভায় যোগ দিয়ে ছত্রধর মাহাতো বলেন, জঙ্গলমহলের কিছু মানুষকে ভুল বোঝানো হয়েছিল। জঙ্গলমহলের মানুষ তা বুঝতে পেরেছে। ফলে তাঁরা ধীরে দারে সরে আসছে বিজেপিক দিক থেকে। তিনি আশাবাদী, ২০২১-এ জঙ্গলমহলের মানুষ তৃণমূলের সঙ্গেই থাকবে। এবং তৃণমূল ভালো ফল করবে আসন্ন বিধানসভা নির্বাচনে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক মঞ্চে ছত্রধর
শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ছাড়ার পর প্রথম জনসভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবার সভা শুভেন্দুর-গড়েই। স্বভাবতই এই সভার দিকে নজর ছিল রাজনৈতিক মহলেই। আবার এই সভাতেই বহুদিন পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক মঞ্চে দেখা গেল ছত্রধর মাহাতোকে। তিনি কী বলেন, সেদিকেও নজর ছিল রাজনৈতিক মহলের।

নিজেকে ধন্য মনে করছি, জঙ্গলমহল পাশেই
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় উপস্থিত হয়ে ছত্রধর মাহাতো বলেন, এই সভায় এসে ভালো লাগছে। অনেকদিন পর আবার রাজনৈতিক সভায় আসতে পারলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মঞ্চ শেয়ার করলাম। আবার দিদির সঙ্গে কাজ করব। একসঙ্গে অনেক কাজ করতে হবে। দিদির সঙ্গে এক মঞ্চে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমাদের জয় হবেই।












Click it and Unblock the Notifications