‘মাওবাদী’ ছত্রধর মাহাতো মুক্ত, ১০ বছর সাজাপ্রাপ্তির পর বেরোলেন জেল থেকে

‘মাওবাদী’ ছত্রধর মাহাতো জেল থেকে মুক্ত হলেন ১০ বছর পর। কলকাতা হাইকোর্ট ছত্রধর মাহাতোর যাবজ্জীবন কারাদণ্ডের সাজা কমিয়ে ১০ বছর করেছিল।

'মাওবাদী' ছত্রধর মাহাতো জেল থেকে মুক্ত হলেন ১০ বছর পর। কলকাতা হাইকোর্ট ছত্রধর মাহাতোর যাবজ্জীবন কারাদণ্ডের সাজা কমিয়ে ১০ বছর করেছিল। হাইকোর্টের নতুন আদেশ অনুসারে তাঁর সাজার মেয়াদ শেষ হয়েছে। এবার তিনি মুক্ত হলেন। ২০০৯ সালে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। ২০১৫ সালে তাঁর যাবজ্জীবন সাজা ধার্য করে মেদিনীপুর আদালত।

‘মাওবাদী’ ছত্রধর মাহাতো মুক্ত ১০ বছর পর

২০০৮ সালে শালবনির জিন্দাল ফ্যাক্টরি উদ্বোধন করে মেদিনীপুরে ফেরার পথে ৬০ নং জাতীয় সড়কে মাওবাদীদের ল্যান্ডমাইন বিস্ফোরণের মুখে পড়েন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এই ঘটনার তদন্তে নেমে ছত্রধর মাহাতোর নাম সামনে উঠে আসে। তাঁকে গ্রেফতার করা হয়। তখন তিনি জনসাধারমের কমিটির মুখ ছিলেন। তাঁর গায়ে সেঁটে যায় মাওবাদী তকমা।

কলকাতা হাইকোর্ট ২০১৯-এর আগস্টে খারিজ করে দেয় এই রায়। ছত্রধর মাহাতোর যাবজ্জীবন কারাদণ্ডের সাজা কমিয়ে ১০ বছর করা হয়। সাজার মেয়াদ কমানো হয় মাওবাদী কার্কলাপে জড়িত সুখশান্তি বাসকে, শম্ভু সোরেন, সগুন মুর্মুর। বেকসুর খালাস করে দেওয়া হয় রাজা সরখেল ও প্রসূন চট্টোপাধ্যায়কে। এই ঘটনায় জড়িত এক অপরাধী মৃত্যু হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+