Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ছত্রধরের সীমা বেঁধে দিল তৃণমূল! একুশের আগে রদবদলে কি বদলাবে জঙ্গলমহলের ছবি

ছত্রধরের সীমা বেঁধে দিল তৃণমূল! একুশের আগে রদবদলে কি বদলাবে জঙ্গলমহলের ছবি

একুশের আগে ফের রদবদল হল। এবার জঙ্গলমহল পুনরুদ্ধারের লক্ষ্যে রদবদল করা হল ঝাড়গ্রামে। যে জঙ্গমহল ফেরাতে এবার ছত্রধরের উপর ভরসা রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁকে দিয়েছিলেন রাজ্য সম্পাদকের পদ, সেই ছত্রধর তেমন গুরুত্ব পেলেন না তৃণমূলের জঙ্গলমহলের রদবদলে।

দুটি ব্লকের মধ্যে সীমাবদ্ধ ছত্রধর

দুটি ব্লকের মধ্যে সীমাবদ্ধ ছত্রধর

তৃণমূলের নয়া জেলা পদাধিকারীদের নাম ঘোষণার পর দেখা গেল ছত্রধর মাহাতোর ক্ষমতা বেঁধে দেওয়া হয়েছে। মাত্র দুটি ব্লকের মধ্যে সীমাবদ্ধ থাকছেন ছত্রধর মাহাতো। ছত্রধর মাহাতোর ঘনিষ্ঠ নেতাকে ব্লক কমিটির মাথায় বলানো হয়েছে মাত্র দুটি এলাকায়। ঝাড়গ্রাম ও লালগড় থাকবে ছত্রধরের হাতে।

নেই ছত্রধর-অনুগামীদের আধিক্যও

নেই ছত্রধর-অনুগামীদের আধিক্যও

ছত্রধর ওই দুই ব্লক ছাড়াও আরও কিছু ক্ষেত্রে তাঁর ঘনিষ্ঠের নাম পাঠিয়েছিলেন। কিন্তু সেগুলি মান্যতা পায়নি। তৃণমূল ও যুব তৃণমূলের নতুন যে জেলা ও ব্লক কমিটির পদাধিকারীর তালিকা প্রকাশ করা হয়, সেখানে ছত্রধরের উপস্থিতি ছিল না। ছিল না ছত্রধরের অনুগামীদের নামের আধিক্যও। তা নিয়েই চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

শুধু ঝাড়গ্রাম ও লালগড়ে ছত্রধর

শুধু ঝাড়গ্রাম ও লালগড়ে ছত্রধর

ঝাড়গ্রাম, লালগড় ও জামবনির ব্লক সভাপতি ও যুব সভাপতিদের নামের তালিকা পাঠিয়েছিলেন ছত্রধর। কিন্তু মঞ্জুর হয়েছে ঝাড়গ্রামের সভাপতি ও লালগড়ের যুব সভাপতি পদ। ঝাড়গ্রাম ব্লকের নতুন সভাপতি হয়েছেন ছত্রধরের দীর্ঘদিনের সঙ্গী নরেন মাহাতো এবং লালগড়ের যুব সভাপতি হয়েছেন জনসাধারণের কমিটির আন্দোলনের সদস্য রাজু হাঁসদা।

সবাইকে সন্তুষ্ট রাখতে ছত্রধর অসন্তুষ্ট!

সবাইকে সন্তুষ্ট রাখতে ছত্রধর অসন্তুষ্ট!

বাকি কোনও নাম অনুমোদন পায়নি। এই জেলায় সবপক্ষকে সন্তুষ্ট রাখতে গিয়ে ছত্রধরকে এর বেশি গুরুত্ব দেওয়া সম্ভব হয়নি। এই জেলায় আরও চার প্রভাবশালী নেতা-নেত্রী রয়েছেন। তাঁরা হলেন দুলাল মুর্মু, বীরবাহা সোরেন, উজ্জ্বল দত্ত ও অজিত মাহাতো। তাঁদের অনুগামীদেরও পদ দিতে হয়েছে।

আটটির মধ্যে চারটি ব্লকে সভাপতি বদল

আটটির মধ্যে চারটি ব্লকে সভাপতি বদল

জেলায় আটটি ব্লকের মধ্যে চারটি ব্লক সভাপতি বদল করা হয়েছে। ছত্রধরের ঘনিষ্ঠ গোপীবল্লভপুর ১ ব্লকের সভাপতি ছত্রধর ঘনিষ্ঠ শঙ্করপ্রসাদ হাঁসদাকে সরিয়ে সভাপতি করা হয়েছে হেমন্ত ঘোষকে। তিনি দুলাল মুর্মুর ঘনিষ্ঠ। জেলার কো-অর্ডিনেটর হয়েছেন উজ্জ্বল দত্ত। তাই তাঁকে সরিয়ে নয়াগ্রাম ব্লক সভাপতি করা হয়েছে শ্রীজীবসুন্দর দাসকে। এছাড়া সাঁকরাইল ব্লক সভাপতি পদ থেক সোমনাথ মহাপাত্রকে সরিয়ে কমল রাউতকে বসানো হয়েছে।

আটটির মধ্যে সাতটি ব্লকে সহ সভাপতি

আটটির মধ্যে সাতটি ব্লকে সহ সভাপতি

আটটি ব্লকের মধ্যে সাতটি ব্লকেই সভাপতির সঙ্গে জুড়ে জেওয়া হয়েছে সহ সভাপতির নাম। শুধু লালগড় ব্লকে সভাপতি শ্যামল মাহাতোর অধীনে কোনও সহ সভাপতি নেই। এদিন নতুন জেলা টিএমসিপি সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। জেলা টিএমসিপি অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি হয়েছেন আর্য ঘোষ।

নতুন জেলা কমিটিতে ৯৮ জনের নাম

নতুন জেলা কমিটিতে ৯৮ জনের নাম

নতুন জেলা কমিটির তালিকায় রয়েছে ৯৮ জনের নাম। তার মধ্যে রয়েছে ছত্রধর মাহাতোর নাম। রয়েছেন জেলার তিন বিধায়ক, দলের দুই জেলা মুখপাত্র, জেলা পরিষদের সমস্ত সদস্য, ৮ জন ব্লক সভাপতিও। নতুন কমিটি প্রকাশের পর তৃণমূলের অন্দরে ক্ষোভের বহিপ্রকাশ ঘটেছে। অনেকে ইস্তফার ইচ্ছাপ্রকাশ করেছেন বলে অভিযোগ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+