দুটি পৃথক মামলায় হাইকোর্টে জামিন ছত্রধর মাহাতোর
দুটি পৃথক মামলাতে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে জামিন পেলেন ছত্রধর মাহাতো।
পশ্চিম মেদিনীপুরের ছয় সিপিএম নেতাকে অপহরণ এবং রামগড় পুলিশ ফাঁড়িতে আগুন লাগানোর চেষ্টা, দুটি পৃথক মামলাতে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে জামিন পেলেন ছত্রধর মাহাতো। এদিন তার জামিন মঞ্জুর করেন হাইকোর্টের দুই বিচারপতি শহিদুল্লাহ মুন্সী ও বিচারপতি শুভাশিস দাশগুপ্তের ডিভিশন বেঞ্চ।

এদিন মামলার শুনানিতে মামলাকারীর আইনজীবী মিলন মুখোপাধ্যায় আদালতে জানান, 'দুটি মামলাতে আগেই নিম্ন আদালত থেকে জামিন পান ছত্রধর। কিন্তু জামিনের বন্ড না দিতে পারায় তিনি ছাড়া পাননি। এছাড়া অপহরণ মামলায় ৫৭ জন অভিযুক্ত জামিনে রয়েছে, এবং আগুন লাগানোর চেষ্টার মামলাটিতে জামিনে রয়েছে ১৭ জন। তাই ছত্রধর মাহাতোর জামিন মঞ্জুর করে আদালত।
এই প্রসঙ্গে সরকারি কৌঁসুলি শাশ্বত গোপাল মুখোপাধ্যায় জানান, ডিভিশন বেঞ্চ জানিয়েছে যে শর্তে নিম্ন আদালতে জামিন মঞ্জুর করেছিল, সেই শর্ত পূরণ হলে ছাত্রধর মাহাতো জামিন পাবেন।












Click it and Unblock the Notifications