জ্ঞানেশ্বরী মামলায় দোষী সাব্যস্ত ছত্রধর মাহাতো, হতে পারে সর্বোচ্চ সাজা
মেদিনীপুর, ১১ মে : জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে নাশকতার ঘটনায় ইউএপিএ ধারায় দোষী সাব্যস্ত হল ছত্রধর মাহাতো।
এর সঙ্গেও ভারতীয় দণ্ডবিধির অন্যান্য ধারাতেও 'জনগণের কমিটি'-র এই নেতাকে দোষী ঘোষণা করেছে আদালত। একইসঙ্গে সুখশান্তি বাস্কে, শম্ভু সোরেন, রাজা সরখেল ও প্রসূন চট্টোপাধ্যায় সহ একাধিক ব্যক্তিকে এদিন দোষী ঘোষণা করেছে মেদিনীপুর জেলা চতুর্থ অতিরিক্ত দায়রা আদালত।

এদিন বিচারক কাবেরী বসুর এজলাসে ছয় জনকে তোলা হয়। বিচারক সব দিক বিবেচনা করে ছত্রধরকে দোষী সাব্যস্ত করেন।
আগামিকাল এই মামলার সাজা ঘোষণা হবে। ভারতীয় দণ্ডবিধির সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হতে পারে ছত্রধরকে। অথবা দেওয়া হতে পারে আজীবন কারাবাসের সাজা। তবে এর বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হবে বলে জানিয়েছেন ছত্রধরের আইনজীবী।
২০১০ সালের ২৮ মে গভীর রাতে পশ্চিম মেদিনীপুরে দুর্ঘটনার কবলে পড়ে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। মাওবাদীদের সঙ্গে মিলে ছত্রধরের জনগণের কমিটির লোকেরা লাইন কেটে দেয়। ফলে ট্রেন দুর্ঘটনায় বহু মানুষ প্রাণ হারান।












Click it and Unblock the Notifications