উত্তর দিনাজপুরের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের চেক বিলি
উত্তর দিনাজপুরের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আগামী খারিপ ও রবি মরশুমের জন্য আর্থিক সহায়তার লক্ষ্যে চেক দিতে শুরু করেছে প্রশাসন। কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি অফিস থেকে ওই ব্লকে চেক বিলি করা হয়।
উত্তর দিনাজপুরের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আগামী খারিপ ও রবি মরশুমের জন্য আর্থিক সহায়তার লক্ষ্যে চেক দিতে শুরু করেছে প্রশাসন। কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি অফিস থেকে ওই ব্লকে চেক বিলি করা হয়।

উল্লেখ্য প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের স্বনির্ভর করাই লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের। রাজ্যের কৃষকদেরকে আয় বাড়ানোর জন্যই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের মস্তিষ্ক-প্রসূত 'কৃষক বন্ধু প্রকল্প'-র লাভ পাওয়া শুরু হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের লক্ষ লক্ষ কৃষকদের আর্থিক দিক থেকে স্বনির্ভর করা যাবে বলে রাজ্য সরকারের দাবি।
রাজ্যের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আগামী খারিপ ও রবি মরশুমে চাষবাসে সহায়তা করাই লক্ষ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সে লক্ষ্যে কৃষকবন্ধু প্রকল্পের আর্থিক সহায়তার জন্য চেক প্রদান শুরু হয়েছে উত্তর দিনাজপুরে। এদিন কৃষকদের হাতে চেক তুলে দেন তৃণমূল কংগ্রেস পরিচালিত কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার ও ব্লক কৃষি অধিকর্তা গোপাল ঘোষ।
কালিয়াগঞ্জ ব্লকের ৮ টি গ্রামপঞ্চায়েতের মোট ২৪ হাজার ২৭০ টি চেক বিলি করার কাজ শুরু হয়েছে। আগামী সাতদিন ধরে এই ব্লকে চলবে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications