ধুঁকতে থাকা ডুয়ার্সের চা বাগানে মঙ্গলবার হানা দিল অন্য বিপদ, আতঙ্কে গ্রামবাসীরা
মঙ্গলবার সন্ধ্যায় ডুয়ার্সের চা বাগানের একটি কারখানায় হানা দিল চিতাবাঘ।
ডুয়ার্সের চা বাগানগুলি ধুঁকছে। কর্মসংস্থানের খুব বেশি সুযোগ তৈরি হয়নি। ফলে এলাকাবাসী নিদারুণ দারিদ্রে রয়েছেন। এহেন হতভাগ্য ডুয়ার্সবাসীর কপালে জুটল আরও এক চরম বিপদ। মঙ্গলবার সন্ধ্যায় ডুয়ার্সের চা বাগানের একটি কারখানায় হানা দিল চিতাবাঘ। শুধউ তাই নয়, একটি শিশুকে তুলে নিয়ে গিয়েছে।

এই ঘটনা জানাজানির পরই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কারণ গত কয়েকমাসে জলদাপাড়া জঙ্গল লাগোয়া এলাকায় চিতাবাঘের হামলায় দুজনের প্রাণ গিয়েছে। আহত হয়েছেন একজন বৃদ্ধও। দুজন নিহতই একেবারে কমবয়সী কিশোর ও শিশু।
এলাকাবাসী জানিয়েছে, চা বাগানের লাগোয়া বাড়ি থেকে ঘুমন্ত শিশুকে তুলে নিয়ে গিয়েছে চিতাবাঘ। খবর পেয়েই ফরেস্ট রেঞ্জার্সরা ঘটনাস্থলে আসেন। এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়েন।

বনদফতরের কর্মীরা জানিয়েছেন, শিশুটির খোঁজে তল্লাশি শুরু হয়েছে। চিতাবাঘটিরও খোঁজ চলছে।
চিতাবাঘ নিয়ে এলাকাবাসীর বিস্তর অভিযোগ রয়েছে। অনেক সময়ই জঙ্গল ছেড়ে চিতাবাঘ লোকালয়ে চলে আসছে। যার ফলে বিভিন্ন হামলার ঘটনা ঘটছে। অনেকসময় এলাকাবাসীর মারে চিতাবাঘেরও মৃত্যু হয়েছে। সবমিমিয়ে চিতাবাঘের আতঙ্কে তটস্থ ডুয়ার্স ও তরাইয়ের মানুষেরা।












Click it and Unblock the Notifications