কেন্দ্রীয় প্রতিনিধি দলের সফরের মধ্যেই তুলকালাম এমআর বাঙ্গুর হাসপাতালে
কেন্দ্রীয় প্রতিনিধি দলের সফরের মধ্যেই তুলকালাম এমআর বাঙ্গুর হাসপাতালে
কেন্দ্রীয় প্রতিনিধি দলের পরিদর্শন চলাকালীন হুলুস্থূল কাণ্ড কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে। প্রতিনিধি দলের সামনেই হাসপাতাল থেকে পালানোর চেষ্টা করেন করোনা আক্রান্ত রোগী। সঙ্গে সঙ্গে হাসপাতালের কর্মীরা তাঁকে ধরে ফেলেন এবং জীবাণু নাশক স্প্রে করে ভেতরে নিয়ে যাওয়া হয়। এই নিয়ে প্রবল উত্তেজনা তৈরি হয় হাসপাতাল চত্ত্বরে।

করোনা আক্রান্ত রোগীর পালানোর চেষ্টা
করোনা সংক্রামিতদের চিকিৎসা কী পথে চলছে তা খতিয়ে দেখার জন্য আজ শহরের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেন কেন্দ্রের প্রতিনিধিরা। সেসময় হাসপাতাল থেকে মাস্ক পরা এক রোগী টলতে টলতে বেরিয়ে আসছিলেন। তাঁকে কোথায় যাওয়া হচ্ছে প্রশ্ন করা হলে তিনি বলেন হাসপাতাল থেকে পালাচ্ছেন। করোনা আক্রান্ত সন্দেহে সঙ্গে সঙ্গে তাঁকে ধরে ফেলেন হাসপাতালের কর্মীরা। এবং জীবাণু নাশক স্প্রে করে হাসপাতালের ভেতরে নিয়ে যাওয়া হয়। তিনি কোয়ারেন্টাইনে ছিলেন না অন্য কোনও রোগে আক্রান্ত রোগী তা জানা যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে অসুস্থ বলে হাসপাতালে তাঁকে কেউ রেখে গিয়েছেন। নিয়ম নেমে ভর্তি নেওয়া হয়নি তাঁকে।

কেন্দ্রের প্রতিনিধি দলের তরজা
করোনা আবদে রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানো নিয়ে রাজ্য-কেন্দ্র সংঘাত চরমে উঠেছিল। এই নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় প্রতিনিধি দলের সফরে কোনএ রকম সহযোগিতা করা হবে না হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। পরে স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে চিঠি পাঠানো হয় মমতাকে। তারপরেই সহযোগিতার আশ্বাস দেন তিনি।

রাজ্যে করোনা তথ্য গোপনের অভিযোগ
রাজ্য সরকার করোনা ভাইরাসে মৃত এবং আক্রান্তের সংখ্যা গোপন করছে বলে অভিযোগ করেছে বিরোধীরা। রাজ্যপালও রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছিলেন। এই নিয়ে চরমে উঠেছে রাজনৈতিক সংঘাত। করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীকে পথে নেমে প্রচার করতে হয়েছে।
প্রতীকী ছবি












Click it and Unblock the Notifications