রানি মুখোপাধ্যায়কে দেখতে কালীঘাটে জনতার ঢল, বিশৃঙ্খলা

রানি মুখোপাধ্যায়কে দেখতে কালীঘাটে জনতার ঢল, বিশৃঙ্খলা
কলকাতা, ২০ অগস্ট : আপাতত নিজের আগামী ছবি 'মর্দানি'-র প্রচারে ব্যস্ত নববধূ রানি মুখোপাধ্যায়। আর সেই প্রচারের কাজেই কলকাতায় আসা। কলকাতায় এসে ছবির সাফল্যের জন্য কালীঘাটে মায়ের কাছ পুজো না দিলে যে বঙ্গতনয়ার মনটা খুঁতখুঁত করে। তাই কাজের ফাঁকে অভিনেত্রী ছুটলেন কালীঘাট। আর তাতেই গণ্ডগোল।

অভিনেত্রী রানি মুখোপাধ্যায় আসছেন শুনে কালীঘাট চত্বর তো বটেই আশপাশের এলাকায়ও হই চই পড়ে গিয়েছিল। বঙ্গতনয়াকে একঝলক দেখতে, ভিড়, গণ্ডগোল, ধাক্কাধাক্কি, সে এক বিশাল কাণ্ড। রানীকে একঝলক দেখতে মন্দির চত্ত্বরে উপচে পড়া ভিড়। পা রাখা যাচ্ছিল না।

মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশের পক্ষেও ওই ভিড় সামলানো কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছিল। বিকেল ৫ টা নাগাদ রানি মুখোপাধ্যায়ের গাড়ি মন্দির চত্ত্বরের বাইরে এসে দাঁড়ায়। চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। লোকজন চেঁচাতে থাকে, "ও দাদা সরুন, রানিকে দেখব।" পুলিশ জনতাকে সরাতে গেলে সব রে রে করে তেড়ে বলেন আমরা রানিতে দেখতে এসেছি দেখে যাব। সংবাদ মাধ্যমের আলোকচিত্রীদের রানির ছবি তুলতে বহু কষ্ট করতে হয়।

মঙ্গলবার বিকেলে যে দৃশ্য দেখল কালীঘাট তাতে বিস্মিত বিনোদন সাংবাদিকরাও। এক সাংবাদিক বলেই ফেললেন, "কোনও অনুষ্ঠান কভার করতে গিয়ে এত ভয় লাগেনি। এক সময়ে মনে হচ্ছিল আজ না পদপৃষ্ট হয়ে কোনও দুর্ঘটনা ঘটে।" অন্যদিকে ভিড় সামলাতে গিয়ে নাজেহাল অবস্থা পুলিশকর্মীদের। এত পুলিশ কর্মীর কথায়, আজকাল তো সবাই মিডিয়ার লোক। হাতে শুধু একটা স্মার্টফোন থাকলেই হল।

উল্লেখ্য, মর্দানি ছবিটি ২২ অগস্ট মুক্তি পেতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+