Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bhangar: ISFর ওয়াকফ-প্রতিবাদে লাঠিচার্জ পুলিশের! "ফিশফ্রাই খেয়েও কেন হল?" মমতা-নওশাদ বৈঠক টেনে খোঁচা শুভেন্দুর

Bhangar: ওয়াকফ আইনের প্রতিবাদে এবার উত্তাল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। বিক্ষোভ দেখিয়ে বাসন্তী হাইওয়ে ধরে কলকাতার দিকে আসার চেষ্টা আইএসএফ কর্মী ও সমর্থকদের। ভাঙড়ে বাসন্তী হাইওয়ের বৈরামপুর এলাকায় তাদের গাড়ি আটকে দেয় পুলিশ। যার জেরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের কর্মীরা। ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ।

সোমবার ভাঙড়, মিনাখাঁ, এবং সন্দেশখালি থেকে সাধারণ মানুষ ও আইএসএফ কর্মীদের গাড়ি ওয়াকফ ইস্যুতে প্রতিবাদ জানাতে শিয়ালদহ রামলীলা ময়দানে যাচ্ছিল। সেখানে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছিল তারা। বৈরামপুরে পুলিশ পরপর তাদের গাড়ি আটকে দেয়। মাইকিং করে বারবার ফিরে যেতে বলা হয় বিক্ষোভকারীদের। অনুমতি না থাকায় কলকাতায় তাদের ঢুকতে দেওয়া যাবে না বলে জানিয়ে দেয় পুলিশ।

BHANGAR

এরপরই রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিক্ষোভকারীরা। ভোজেরহাটেও তিন রাস্তার সংযোগস্থলে অবরোধ করেন আইএসএফ কর্মীরা। পুলিশের দেওয়া গার্ডরেলও ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। এরপরই আরও চরমে ওঠে বিশৃঙ্খলা। বাধ্য হয়ে লাঠিচার্জ করে পুলিশ। লাঠিচার্জে এক আইএসএফ কর্মীর মাথা ফাটে বলে অভিযোগ। বিক্ষোভকারীদের হঠিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যায় পুলিশ। পুলিশের উচ্চপদস্থ কর্তারা হাজির হন সেখানে। যদিও বিক্ষোভকারীরা অবস্থানে অনড় থাকেন।

Take a Poll

অবরোধের জেরে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকে বাসন্তী হাইওয়েতে। কলকাতার সঙ্গে সড়কপথে উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার একাংশের যোগাযোগ স্তব্ধ হয়ে যায়। ফোন করে বিক্ষোভকারীদের সরে যেতে অনুরোধ করেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক। যদিও প্রশাসনের বিরুদ্ধে শান্তিপূর্ণ মিছিলে বাধা দেওয়ার অভিযোগ করেন তিনি। নওশাদের বার্তার পরেও রাস্তায় বসে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।

এদিকে ভাঙড়ে আইএসএফের মিছিলে পুলিশি বাধা নিয়ে দলের সুপ্রিমো নওশাদ সিদ্দিকীকে খোঁচা শুভেন্দু অধিকারীর। দিনকয়েক আগেই নবান্নে গিয়ে মমতার সঙ্গে বৈঠক করেন নওশাদ সিদ্দিকী। সেই প্রসঙ্গ টেনে বিরোধী দলনেতা বলেন, "এটা কি মমতা ব্যানার্জি কথা বলে আটকালেন? নওশাদ ওয়ান টু ওয়ান মিটিং করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এটা তো হওয়ার কথা ছিল না। ফিশফ্রাই খাওয়ার পর তো এটা হওয়ার কথা নয়। কথা বলেই আটকেছেন বোধহয়।"

বেলা পৌনে দুটো নাগাদ আস্তে আস্তে বাসন্তী হাইওয়ের দুই পাশে আটকে থাকা গাড়ি ছাড়তে শুরু করে পুলিশ। ধীরে ধীরে বিক্ষোভকারীদের ফিরিয়ে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে পুলিশ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+