West Bengal cabinet reshuffle: মন্ত্রিসভায় রদবদল! পর্যটন হারালেন বাবুল, দায়িত্ব বাড়ল বালু'র
West Bengal cabinet reshuffle: রাজ্য মন্ত্রিসভায় রদবদল! যদিও নতুন কোনও মুখ নিয়ে আসা হয়নি। তবে ডানা ছাঁটা হল বাবুল সুপ্রিয়ের। একই সঙ্গে দায়িত্ব বাড়ানো হল জ্যোতিপ্রিয় মল্লিক এবং প্রদীপ মজুমদারের।
আজ সোমবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। আর সেই বৈঠকে মন্ত্রিসভায় রদবদলের শিলমোহর দেন মুখ্যমন্ত্রী। কিছুক্ষণের মধ্যেই এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এমনটাই জানা গিয়েছে।

আগামীকাল মঙ্গলবার বিদেশ সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার আগেই মন্ত্রিসভায় রদবদলের জোর জল্পনা ছিল। নতুন কোনও মুখ মন্ত্রিসভায় দেখা না গেলেও বেশ কয়েকজনের দায়িত্ব বাড়তে পারেন। এমনকি দফতর ভাগাভাগিও হতে পারে বলে জল্পনা ছিল।
আর সেই জল্পনা সত্যি করেই মন্ত্রিসভায় রদবদল করলেন প্রশাসনিক প্রধান। রদবদলে পর্যটন দফতর হারালেন বাবুল সুপ্রিয়। এখন থেকে এই দফতরের দায়িত্ব সামলাবেন ইন্দ্রনীল সেন। বাবুল সুপ্রিয়ের হাতে থাকল শুধু অচিরাচরিত শক্তির উৎস দফতর। অন্যদিকে দায়িত্ব বাড়ল জ্যোতিপ্রিয় মল্লিকের।
যদিও রাজনৈতিকমহলে তাঁকে বালু হিসাবেই সবাই চেনে। বন দফতরের পাশাপাশি শিল্প দফতরও দেখবেন তিনি। খুবই গুরুত্বপূর্ণ একটি। দীর্ঘদিন অমিত মিত্র এই দফতর সামলাতেন। এমনকি গ্রেফতারের আগে পার্থ চট্টপাধ্যায়ের হাতে ছিল এই দফতর। এবার থেকে জ্যোতিপ্রিয় মল্লিকই পুরো বিষয়টি দেখবেন বলে জানা গিয়েছে।
পাশাপাশি প্রদীপ মজুমদারেরও দায়িত্ব বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে পঞ্চায়েত দফতরের দায়িত্ব রয়েছে তাঁর কাঁধে। মন্ত্রিসভার রদবদলের পর এখন থেকে সমবায় দফতরও দেখবেন প্রদীপ মজুমদারও। উল্লেখ্য, সমবায় দফতরের দায়িত্বে ছিলেন অরূপ রায়। দায়িত্ব ভাগাভাগির খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের তাঁকে রদবদল করা হতে পারে।
উল্লেখ্য, বিধানসভায় প্রকাশ্যে কার্যত ইন্দ্রনীল সেনের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন বাবুল সুপ্রিয়। ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে তাঁর দফতরের কাজে বাধা দেওয়ার অভিযোগ তুলেছিলেন বাবুল। এমনকি এই নিয়ে সরাসরি ইন্দ্রনীলকে প্রশ্নও করেন তিনি। তবে বিষয়টি মুখ্যমন্ত্রীকে গিয়ে বলার কথা বলেন ইন্দ্রনীল। আর এই সংঘাত অনেক দূর পর্যন্ত গড়ায় বলে খবর। আর এরপরেই বাবুলের দফতর বদল! যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications