মাধ্যমিকের সময় বদল হোক, কলকাতা হাইকোর্টের মামলা

ছাত্রছাত্রীদের কথা ভেবে উদ্বিগ্ন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। মাধ্যমিক পরীক্ষার সময় বদল করা হয়েছে। একদম শেষ সময়ে এই সময়সূচি বদল করা হয়েছে। তাই নিয়ে কলকাতা হাইকোর্টে এবার মামলা হল।

আজ বুধবার কলকাতা হাইকোর্টে এই বিষয়ে মামলা হয়। বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এই মামলা ওঠে। মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে নিয়ে আসা সংক্রান্ত মামলায় রাজ্যের কাছে জবাব তলব করল কলকাতা হাইকোর্ট।

Calcutta High Court

দিন কয়েক পরেই রাজ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। একদম শেষ সময়ে এসে রাজ্যের এই দুই বড় পরীক্ষার সসময়সূচি বদল করা হয়েছে। সকাল ৯ টা ৪৫ মিনিট থেকে শুরু হবে পরীক্ষা৷ এবার থেকে মাধ্যমিক পরীক্ষা ২ ঘণ্টা এগিয়ে আনা হল। এতদিন মাধ্যমিক পরীক্ষা বেলা ১১.৪৫ মিনিটে শুরু হত। গত বৃহস্পতিবার এই নতুন নির্ঘণ্ট প্রকাশ করেছে মধ্য শিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

শীতকালের সকালে পরীক্ষা হলে ছাত্রছাত্রীদের সমস্যা হবে। যাতাযাতের ক্ষেত্রেও সমস্যা হবে। পুরনো সময়েই মাধ্যমিক পরীক্ষা করা হোক। এই দাবি তুলে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে এদিন। দ্রুত শুনানির আবেদন করা হয়। মামলা গ্রহণ করেন বিচারপতি বিশ্বজিৎ বসু। আগামী কাল এই মামলার শুনানি বলে জানা গিয়েছে।

মধ্য শিক্ষা পর্ষদ মামলাকারীর আবেদনে সময় পরিবর্তনের ব্যাপারে কী ভাবছে। তা জানাতে নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। ছাত্রছাত্রীদের কথা ভেবে উদ্বিগ্ন বিচারপতি।

পরীক্ষার সময়সূচি হঠাৎ করে এগিয়ে আসায় বিভিন্ন মহলেই প্রশ্ন ওঠে। শিক্ষক শিক্ষিকারাও এই সিদ্ধান্তে অখুশি বলে শোনা গিয়েছে। এতে পরীক্ষার্থীদের উপর চাপ তৈরি হবে। সমস্যায় পড়বে তারা। এই কথাও বলা হয়।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এজন্য তিনি দায়ী করেছিলেন। এত সকালে পরীক্ষা হলে রাজ্যের উত্তরবঙ্গের পরীক্ষার্থীদের সমস্যা হবে। সকালে ঘন কুয়াশা থাকে। যানবাহন ঠিক মতো পাওয়া যাবে না৷ এই আশঙ্কা করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+