এনসিসি'র টাকা খরচের হিসাব চাইলেন চন্দ্রিমা! তোপ দাগলেন শুভেন্দু-অমিত মালব্য

ন্যাশানাল ক্যাডেট কর্পস্ (এনসিসি)-র ফান্ড রাজ্য সরকার বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ! আর তা নিয়ে একেবারে উত্তাল রাজ্য-রাজনীতি। এই বিষয়ে একাধিকবার রাজ্য সরকারকে জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ। আর এরপরেই এই বিষয়ে বিস্তারিত প্রতির

ন্যাশানাল ক্যাডেট কর্পস্ (এনসিসি)-র ফান্ড রাজ্য সরকার বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ! আর তা নিয়ে একেবারে উত্তাল রাজ্য-রাজনীতি। এই বিষয়ে একাধিকবার রাজ্য সরকারকে জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ। আর এরপরেই এই বিষয়ে বিস্তারিত প্রতিরক্ষামন্ত্রককে চিঠি দিয়ে জানিয়েছেন রাজ্যে দায়িত্বপ্রাপ্ত অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল (এডিজি)।

এমনকি এনসিসি-র ডিরেক্টর জেনারেলকে (ডিজি)কে চিঠি লিখেও সমস্যার কথা জানিয়েছেন।

৬ মাস ধরে সিভিল ডিফেন্সের কর্মীরা বেতন পাচ্ছে না

৬ মাস ধরে সিভিল ডিফেন্সের কর্মীরা বেতন পাচ্ছে না

আর এই খবর সামনে আসার পরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। একেবারে কড়া ভাষায় রাজ্য সরকাকে আক্রমণ শানিয়েছে বিজেপি সহ একাধিক বিরোধী দল। মুখ খুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তাঁর দাবি, রাজ্য সরকার দেউলিয়া হয়ে গিয়েছে। শুধু এনসিসি ফান্ড নয়, বেশ কিছু ক্ষেত্রেই ফান্ড বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ বিরোধী দলনেতার। প্রায় ৬ মাস ধরে সিভিল ডিফেন্সের কর্মীরা বেতন পাচ্ছে না বলেও অভিযোগ তাঁর। আর কিছুদিন পরে সরকারি কর্মীদের বেতন দিতে পারবে না বলেও আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধী দলনেতা। তবে প্রধানমন্ত্রী পাঁচ কিলো করে চাল দিচ্ছে বলে পাচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।

সরকারকে আক্রমণ শানিয়েছেন অমিত

সরকারকে আক্রমণ শানিয়েছেন অমিত

কড়া ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ শানিয়েছেন অমিত মালব্য। টুইটে একেবারে কড়া ভাষায় আক্রমণ তাঁর। বলেন, বাংলার যুবকদের কেরিয়ার নষ্ট করছে মমতা সরকার। এনসিসি ক্যাডেটরা কার্যত বিপদের মুখে রয়েছে বলেও টুইটে আক্রমণ কেন্দ্রীয় নেতার। তাঁর মতে, বি আর সি সার্টিফিকেট পেলে বাংলার এনসিসি ক্যাডেটরা সরকারি এসএসবির ইন্টারভিউতে পৌঁছে যেতে পারতেন। কিন্ত্য সেই সুযোগ হাতছাড়া হল বলেও উল্লেখ অমিত মালব্যের।

মুখ খুলেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা

মুখ খুলেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা

তবে এই বিষয়ে মুখ খুলেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কার্যত মিথ্যা দাবি করা হচ্ছে বলে অভিযোগ তাঁর। মন্ত্রী বলেন, গত ২১ অক্টোবর টাকা দেওয়া হয়। এমনকি ২০ লাখ দেওয়া হয় বলে দাবি চন্দ্রিমার। এবং আগামদিতে সমস্ত ফান্ডের টাকাও দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। তবে যাদের টাকা দেওয়া হচ্ছে তাঁদেরকেও হিসাব দেওয়ার কথা জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। হিসাব দিলেই বাকি টাকা দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

ncc-এর টাকা বন্ধ নিয়ে যাবতীয় বিতর্ক

ncc-এর টাকা বন্ধ নিয়ে যাবতীয় বিতর্ক

বলে রাখা প্রয়োজন, নতুন করে ক্যাডেট নেওয়া বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনসিসি। টাকা না থাকার কারণেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। ছয় দফায় রাজ্যের কাছে আবেদন জানানো হয়েছিল বলে দাবি। এমনকি মুখ্যসচিব এবং অর্থসচিবের কাছে টাকার জব্যে আবেদন করা হয়েছিল বলেও দাবি। এর ফলে ক্যাম্প করতে পারছে না এনসিসি। আর তা না করা করা গেলে অন্তত ৪০ হাজার ক্যাডেট ক্ষতিগ্রস্থ হবেন বলে আশঙ্কা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+