বাংলায় আর্থিক বৃদ্ধি ৮.৪১ শতাংশ! একাধিক বড় ঘোষণা করে জানালেন চন্দ্রিমা ভট্টাচার্য

আগামী ২০২৩-২৪ সালের আর্থিক বাজেট পেশ করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। শুরুতেই একাধিক ইস্যুতে কথা বলেন তিনি। একই সঙ্গে মোদী সরকারকেও তীব্র আক্রমণ শানান চন্দ্রিমা ভট্টাচার্য।

সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর এরপরেই বছর ঘুরলেই দেশে লোকসভা নির্বাচন। আর তার আগে আজ বুধবার বিধানসভাতে বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আর সেখান থেকেই কেন্দ্রকে তীব্র আক্রমণ শানান তিনি। একই সঙ্গে কেন্দ্র থেকে কোথায় কোথায় রাজ্য এগিয়ে সে বিষয়েও বিস্তারিত ব্যাখ্যা দেন রাজ্যের অর্থমন্ত্রী। শুধু তাই নয়, কেন্দ্রের বরাদ্দ কমিয়ে দেওয়ার ফলে কীভাবে রাজ্য ক্ষতিগ্রস্থ সে বিষয়টি এদিন তুলে ধরেন চন্দ্রিমা ভট্টাচার্য। আর এরপরেই আইটি শিল্প থেকে আর্টিফেসিয়াল ইন্টিলেজন্স সহ একাধিক ক্ষেত্রে বাংলায় বিনিয়োগ হচ্ছে বলে এদিন জানিয়েছেন তিনি।

বাংলায় আর্থিক বৃদ্ধি ৮.৪১ শতাংশ হবে

বাংলায় আর্থিক বৃদ্ধি ৮.৪১ শতাংশ হবে

এদিন বাজেট বক্তব্যের শুরুতেই কেন্দ্রকে একেবারে তুলোধোনা করে। একাধিক ইস্যুকে সামনে রেখে মোদী সরকারকে তোপ রাজ্যের অর্থমন্ত্রীর। শুধু তাই নয়, তাড়াহুড়ো করে জিডিপি সহ একাধিক কেন্দ্রের নীতির ফলে রাজ্য ক্ষতিগ্রস্থ হচ্ছে বলেও অভিযোগ করেন এদিন চন্দ্রিমা ভট্টাচার্য। কিন্তু এরপরেও রাজ্য এগিয়ে যাচ্ছে বলে এদিন দাবি করেন তিনি। বলেন, বাংলায় আর্থিক বৃদ্ধি হচ্ছে। গত দুই বছর করোনা পরিস্থিত এবং একাধিক প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, একাধিক চ্যালেঞ্জকে সামনে রাজ্য উন্নয়ন করছে। ২০২২-২৩ সালের প্রথম অর্ধে ভারতের আর্থিক বৃদ্ধি ৬.৯৫ শতাংশ হবে বলে আশা করা হচ্ছে। সেখানে বাংলায় বাংলায় আর্থিক বৃদ্ধি ৮.৪১ শতাংশ হবে বলে এদিন জানিয়েছেন অর্থমন্ত্রী।

১০০ দিনের কাজের বরাদ্দ কমিয়েছে কেন্দ্র।

১০০ দিনের কাজের বরাদ্দ কমিয়েছে কেন্দ্র।

অন্যদিকে এদিন কেন্দ্রকে আক্রমণ করে অর্থমন্ত্রী বলেন, এবার অর্থ বছরে মনরেগা অর্থাৎ ১০০ দিনের কাজের বরাদ্দ কমিয়েছে কেন্দ্র। একই সঙ্গে মিড ডে মিলের বরাদ্দ কমানো হয়েছে বলে এদিন অভিযোগ করেন চন্দ্রিমা ভট্টাচার্য। আর এভাবে নিষ্ঠুর ভাবে বরাদ্দ কমানোর জন্যে এক্ষেত্রে স্কুল ছুটের পরিমাণ আরও বাড়বে বলে এদিন আশঙ্কা করছেন অর্থমন্ত্রী। তাঁর মতে এতে বাচ্চারা অপুষ্ঠিতে ভুগতে পারে বলেও আশঙ্কা তাঁর। আর তা বলতে গিয়ে শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ কমানোর প্রসঙ্গও তুলে আনেন চন্দ্রিমা ভট্টাচার্য।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার এগিয়ে চলেছে

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার এগিয়ে চলেছে

তবে হাজারো জটিলতার মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার এগিয়ে চলেছে বলে উল্লেখ্য চন্দ্রিমা ভট্টাচার্যের। তাঁর মতে, একাধিক ক্ষেত্রে রাজ্যে বিনিয়োগ বেড়েছে। আর সেই সংক্রান্ত একাধিক উদাহারণ এদিন তুলে ধরেন অর্থমন্ত্রী। পাশাপাশি গ্রামীণ আবাস প্রকল্পে বাংলা শীর্ষে। এছাড়াও খাদ্যসাথী প্রকল্পে রাজ্যের ৯ কোটি মানুষকে যুক্ত করা হয়েছে বলেও এদিন জানান চন্দ্রিমা। পাশাপাশি কর্মসংস্থান থেকে শুরু করে একাধিক কথা এদিন তুলে ধরেন তিনি। একই সঙ্গে এদিন একাধিক নতুন প্রকল্পের ঘোষণাও করেন চন্দ্রিমা ভট্টচারজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+