Chandrayaan-3: চন্দ্রযান তিনের যাত্রা শুরু হয় ১৯৬২ সালে! এটা কী বললেন অধীর
Chandrayaan-3: আর মাত্র কয়েক ঘন্টা সময়ের অপেক্ষা! ইতিমধ্যে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ঘড়ির কাঁটায় ঠিক ছয় টা বেজে চার মিনিটে ভারতের দখলে আসবে চাঁদ। অর্থাৎ এই সময়েই ভারতের ল্যান্ডার বিক্রম চাঁদের মাটি ছোঁবে।
দেশের পাশাপাশি গোটা বিশ্ব এই মুহূর্তে ভারতীয় মহাকাশ সংস্থার এই অভিযানের দিকে তাকিয়ে। তবে চন্দ্রযান তিনের যাত্রা আজ থেকে নয়, ১৯৬২ সালে শুরু হয়েছিল। এমনটাই দাবি করলেন অধীর চৌধুরী ( adhir ranjan chowdhury on Chandrayaan-3)। আজ বুধবার মুর্শিদাবাদে সাংবাদিকদের মুখোমুখি হন প্রদেশ কংগ্রেস সভাপতি। আর সেখান থেকেই চন্দ্রায়ন তিন নিয়ে বিজ্ঞানীদের অবদানের কথা তুলে ধরেন।

এই অভিযানের মধ্যে দিয়েই ভারতবর্ষের বিজ্ঞানীদের উৎকর্ষতার, দক্ষতা এবং যোগ্যতার প্রমাণ পাওয়া যায় বলে দাবি অধীর চৌধুরীর ( adhir ranjan chowdhury)। তবে চন্দ্রযান তিনের যাত্রা আজকে থেকে নয়, ১৯৬২ সালে শুরু হয়েছিল বলে দাবি তাঁর। অধীর বলেন, ১৯৬২ সাল থেকে ইসরো পথ চলা শুরু হয়। মহাকাশ অভিযানের ভাবনা প্রথম করেছিলেন বিক্রম সারাভাই। এত যুগ ধরে এত বছর ধরে প্রক্রিয়া চলতে চলতে আজকে চন্দ্রযান তিন বলে ব্যাখ্যা বহরমপুরের সাংসদের।
তবে এক্ষেত্রে বড় ভূমিকা কংগ্রেসের আছে। আর তা ব্যাখ্যা করতে গিয়ে অধীর বলেন, চন্দ্রযান এক কিংবা দুই কংগ্রেসের ক্ষমতা থাকাকালীন এই প্রক্রিয়া শুরু করা হয়েছিল। কংগ্রেসের ইউপি এর আমলে মঙ্গল যান হয়েছে এই ভারতবর্ষে। পৃথিবীতে চারটি দেশ মঙ্গল যান অর্থাৎ মঙ্গল গ্রহে পৌঁছতে পেরেছিল তার মধ্যে অন্যতম ভারতবর্ষ ছিল বলেও এদিন মন্তব্য করেছেন মুর্শিদাবাদের রবিনহুড।
কিন্তু কংগ্রেসের আমলে এগুলো নিয়ে ঢোল বাজানোর কিছু নেই। এগুলো নির্দিষ্ট সরকারে বা কোন ব্যক্তির কোন কৃতিত্ব নয়, এটা দেশের বিজ্ঞানীদের কৃতিত্ব বলেও দাব করেছেন সাংসদ। তবে তাঁর আশঙ্কা, বিজ্ঞানীদের কৃতিত্বকে মোদীজি না বলে বসে আমি সব প্ল্যান দিলাম। কার্যত এহেন আশঙ্কার কথা শোনা যায় এদিন ফিরহাদ হাকিমের মুখেও। তিনি বলেন, বিজ্ঞানীদের এহেন অবদান 'চুরি' হয়ে যেতে পারে। আর তা নিজের কৃতিত্ব বলে কেউ দাবি করতে পারে বলেও দাবি রাজ্যের মন্ত্রীর।












Click it and Unblock the Notifications