পুজোর থিম-এ 'চন্দ্রযান'

ইসরো ও চন্দ্রায়ণ ২ উৎক্ষেপণ কে থিম করে এবার তাদের পুজো মন্ডপ সাজিয়েছে মেদিনীপুরের সেখপুরা সার্বজনীন দুর্গা পূজা কমিটি। এই বছর এই পুজোর ২৮ তম বর্ষ । বাজেট ৬ লক্ষ টাকা । পুজো কমিটির সম্পাদক অভিষেক বসু বলেন যে ইসরো যে উত্ক্ষেপণ করেছে তা আমাদের দেশের গর্ব ।

পুজোর থিম-এ চন্দ্রযান

যেভাবে চাঁদে মহাকাশ যান পাঠানো হয়েছে তা থেকেই অনুপ্রাণিত হয়ে আমরা এইবারে এই ভাবনাকে সামনে রেখে মন্ডপ করেছি । বিক্রমের খোঁজ পাওয়া না গেলেও আগামী দিনে যে আমরা সাফল্য অর্জন করতে পারব তা নিয়ে আমরা নিশ্চিত । দেশ ইসরো র পাশেই আছে ।

এই বার্তা দিচ্ছি আমরা। "এই মন্ডপে দেখানো হচ্ছে এই অভিযান নিয়ে ইসরো যে ভিডিও ফুটেজ দিয়েছে সেটাও।
মহাপঞ্চমীর দিন এই পুজোর উদ্বোধন করেন মেদিনীপুরের সাংসদ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । তবে এই পুজো কোনও রাজনৈতিক দলের কাছে দায়বদ্ধ না বলে জানিয়েছেন এই পুজোর সাথে জড়িয়ে থাকা লোকজন ।

মেদিনীপুর শহরে পুজোর ভিড় থাকে বিধাননগর, রাঙামাটি, শরতপল্লী, অরবিন্দ নগর, এই সব এলাকার পুজো তে। এত দিন সেই ভাবে পরিচিত ছিল না সেখপুরার এই পুজো । তাই লোকজন বেশি আসত না । কিন্তু এই বছর ইসরোর চাদে অভিযান কে থিম করে মন্ডপ করাহয়েছে এই খবর পাওয়ার পর লোকজন আসছেন এই পুজো দেখতে ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+