Chandrayaan 3 Sweet: 'চন্দ্রযান মিষ্টি' দেখতে তুমুল ভিড়, দুর্গাপুজোর প্যান্ডেলে প্রদর্শনীর ভাবনা
Chandrayaan 3 Sweet: বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরু জয় করেছে ভারত। বিক্রম ল্যান্ডার বুধ-সন্ধ্যায় চাঁদের মাটিতে অবতরণ করতেই রচিত হয়েছে নয়া ইতিহাস। চন্দ্রযানের সঙ্গে নানাভাবে যুক্ত বাঙালি বিজ্ঞানী ও প্রযুক্তিবিদরা।
চন্দ্রযানের সাফল্যের মিষ্টি খবরের প্রভাব পড়েছে মিষ্টিতেও। সে কারণেই চন্দ্রযান মিষ্টি দেখতে ভিড় উপচে পড়ছে মিষ্টির দোকানে।

দুর্গাপুরের মামড়া বাজারের এক প্রসিদ্ধ মিষ্টান্ন ব্যবসায়ী চন্দ্রযান মিষ্টি বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। ১৫ দিন ধরে ৯০ কেজি খোয়া ক্ষীর দিয়ে বানানো হয়েছে এটি। ১৫ অগাস্ট থেকে নিজের দোকানের সামনে ওই চন্দ্রযানটি রেখেছেন মিষ্টি ব্যবসায়ী। তবে এই মিষ্টি দেখতে ভিড় বাড়তে শুরু করেছে চন্দ্রযান অভিযান সফল হওয়ার পর থেকেই। অনেকে ক্যামেরাবন্দিও করছেন চন্দ্রযান মিষ্টি।

মামড়া বাজারের মিষ্টান্ন দোকান এখন তাই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। দেশের গর্ব ইসরোকে সম্মান জানাতেই এই অভিনব পন্থা নেওয়া হয়েছে বলে দোকান কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। মিষ্টি ব্যবসায়ী দেবাশিস ঘোষ বলেন, আমরা ১৫ই অগাস্ট এই মিষ্টির উদ্বোধন করেছি। এতভাবে এটি ভাইরাল হয়েছে বা এত মানুষ এই মিষ্টি দেখতে দোকানে ভিড় জমাচ্ছেন তা অভাবনীয়।
দূর দূরান্ত থেকে অনেকে গাড়ি নিয়েও চলে আসছেন মিষ্টির দোকানে। সেখানে বাজানো হচ্ছে দেশাত্মবোধক সংগীত। মহাকাশযান ওড়ার সময় যেভাবে ধোঁয়া বের হয়, মিষ্টির দোকানে কাউন্টডাউনের মাধ্যমে তেমন ব্যবস্থাও রাখা হয়েছে। অনেকেই এই ক্ষীরের চন্দ্রযান মডেল কেনার আগ্রহ দেখিয়েছেন। দুর্গাপুজোর মণ্ডপের শোভা বৃদ্ধির মাধ্যমে ইসরোকে ধন্যবাদ জানাতে এই মিষ্টিতে ঝুঁকছেন পুজো উদ্যোক্তারাও।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications