Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Mamata On Rakesh: রাকেশ রোশন চাঁদ থেকে কথা বলেন ইন্দিরা গান্ধীর সঙ্গে! মমতার তত্ত্বে সোশ্যাল মিডিয়া তোলপাড়

Mamata On Rakesh: রাকেশ রোশনকে সকলে চেনেন বিশিষ্ট অভিনেতা, পরিচালক ও প্রযোজক হিসেবে। কিন্তু তিনি চাঁদে কবে গেলেন তা নিয়েই বিকেল থেকে শুরু হয়েছে চর্চা। যার সূত্রপাত মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য থেকেই।

বাংলার মুখ্যমন্ত্রী এর আগেও এমন নানা ঐতিহাসিক ঘটনার কথা বলেছেন যার পুরোটাই ভুলে ভরা। যা নিয়ে বিরোধী দলের নেতারা কটাক্ষ করেন। তেমনই এক মারাত্মক ভুল আজ করে বসেছেন মমতা। যা নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়। চলছে হাসাহাসি, ছড়াচ্ছে মিম।

Mamata On Rakesh: রাকেশ রোশন চাঁদ থেকে কথা বলেন ইন্দিরা গান্ধীর সঙ্গে!

তখনও চন্দ্রযানের বিক্রম ল্যান্ডার চাঁদের দক্ষিণ মেরুতে নামেনি। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের এই অংশে পৌঁছে ভারতের ইতিহাস গড়াও তখন কয়েক মিনিট বাকি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে একটি সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। কিন্তু সেখানেই সব মিশে হয়ে গেল খিচুড়ি। মহাকাশচারী রাকেশ শর্মা হয়ে গেলেন রাকেশ রোশন। মানে হৃতিক রোশনের বাবা!

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা সব সময় সব কিছু রাজনীতির চোখে দেখি না। বাংলার মানুষ, ইন্ডিয়ার পক্ষ থেকে ইসরোর বিজ্ঞানীদের অ্যাডভান্স কনগ্র্যাচুলেশন। তাঁরা সফল হবেন আশা করি। এই অভিযানের ক্রেডিট দেশের, ইসরোর বিজ্ঞানীদের। বাংলা থেকেও কয়েকজন বিজ্ঞানী রয়েছেন। টিম ইন্ডিয়া, ইসরো ইন্ডিয়া, বিজ্ঞানী টিমকে আগাম অভিনন্দন।

Mamata On Rakesh: রাকেশ রোশন চাঁদ থেকে কথা বলেন ইন্দিরা গান্ধীর সঙ্গে!

এরপরই মমতা বলেন, ইন্দিরা গান্ধী যখন প্রাইম মিনিস্টার ছিলেন তখন চাঁদে মানুষ পাঠিয়েছিলেন। এখন মানুষ যায়নি, যন্ত্র গিয়েছে। এখান থেকেই 'ভুল বকা' শুরু মমতার। এতটাই কনফিডেন্টভাবে তিনি বলতে থাকেন যে পরে আর ভুল সংশোধন করেননি। মঞ্চে উপস্থিত কেউ ভুল সংশোধনও করে দেননি। হয়তো মুখ্যমন্ত্রীর বিরাগভাজন হওয়ার আশঙ্কাতেই।

Mamata On Rakesh: রাকেশ রোশন চাঁদ থেকে কথা বলেন ইন্দিরা গান্ধীর সঙ্গে!

বাংলার মুখ্যমন্ত্রী বলেন, চাঁদের মাটিতে পৌঁছেছিলেন রাকেশ রোশন। তাঁকে ইন্দিরা গান্ধী প্রশ্ন করেছিলেন, মহাকাশ থেকে ভারতকে কেমন লাগছে? রাকেশ রোশন বলেছিলেন, সারে জাহাসে আচ্ছা! সকলেই বুঝে যান মহাকাশচারী রাকেশ শর্মার সঙ্গে তিনি রাকেশ রোশনকে গুলিয়ে ফেলেছেন। রাকেশ শর্মাই কবে চাঁদে গেলেন তা নিয়ে অনুষ্ঠানে থাকা অনেকেই স্তম্ভিত হয়ে, কনফিউসড হয়ে গুগল ঘাঁটতে শুরু করেন।

মমতা ওই অনুষ্ঠানে বলেন, ইসরোর বিজ্ঞানীদের অসাধারণ পারফরম্যান্স। আগেরবার তাঁরা সফল হননি। দুঃখ, ব্যথা পেয়েছিলেন। চেষ্টা করলে সব সময় কেউ সফল নাও হতে পারেন। ফেসবুকে মমতা পরে লেখেন, চাঁদের মাটিতে ভারত পা রাখলো। মহাকাশের ইতিহাসে নাম লেখালো ভারত। এই মাহেন্দ্রক্ষণে ইসরোর বিজ্ঞানী, কর্মকর্তা এবং এই বিরাট কর্মযজ্ঞের সঙ্গে জড়িত সকল মানুষকে আমার আন্তরিক শুভকামনা। আপনাদের এই সাফল্য দেশের মুকুটে নতুন ঐতিহাসিক পালক জুড়লো, যা পৃথিবীর ইতিহাসের স্বর্ণ পাতায় উজ্জ্বল অক্ষরে রচিত থাকবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+