চন্ডীতলায় আত্মঘাতী গোটা পরিবার, উদ্ধার হওয়া চিরকুট ঘিরে চাঞ্চল্য
হুগলীর চন্ডীতলায় একই পরিবারের ৪ সদস্যের গলায় দড়ি দিয়ে মৃত্যুর কবর সামনে এলে
চুঁচুড়া, ৪ মে: হুগলীর চন্ডীতলায় একই পরিবারের ৪ সদস্যের গলায় দড়ি দিয়ে মৃত্যুর খবর সামনে এল। ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতদের মধ্যে একজন মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনার জেরে গ্রেফতার করা হয়েছে পরিবারের এক আত্মীয়কে।

জানা গিয়েছে, ওই পরিবারে গৃহকর্তা ছিলেন ৪৪ বছর বয়সী রঞ্জন পন্ডিত। তার স্ত্রী ও এক পুত্র ও এক কন্যাকি নিয়ে তিনি আত্মঘাতী হন। তাদের দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে , তাঁর রবীন বাবুর মৃত ছেলের হাত থেকে একটি চিরকুট উদ্ধার হয়। তাতে জানা যায়,পরিবারের নাবালিকা কন্যা তথা রবীন বাবুর মেয়ে অন্তঃসত্ত্বা ছিলেন। এই ঘটনার জন্য ওই নাবালিকার ছোট পিসির ছেলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তাকেই প্রাথমিক তদন্তের পর গ্রেফতার করা হয়েছে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পরিবারের সম্মান রক্ষার্থেই তাঁরা আত্মঘাতী হয়েছেন। গোটা ঘটনার তদন্তে নেমেছে ধৃতের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।












Click it and Unblock the Notifications